editor

প্রকাশিত: 8:43 PM, January 2, 2022

মাদকদ্রব্যের বিস্তাররোধে সামাজিক সচেতনার আহবান জানালেন মেয়র আরিফ

মাদকদ্রব্যের বিস্তাররোধে সামাজিক সচেতনার আহবান জানালেন মেয়র আরিফ

মাদকদ্রব্যের বিস্তাররোধে সামাজিক সচেতনার আহবান জানালেন মেয়র আরিফ

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনার আজ শনিবার নগরীর আখালিয়াস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন, মাদকদ্রব্যের ব্যবহার সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। মাদকের বিস্তার রোধ করতেই হবে। এজন্য সামাজিক সচেতনতার বিকল্প নেই। তিনি সেন্ট্রাল রোটারীর কর্মকান্ডের প্রশংসা করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মোহাম্মদ সামছুদ্দিন এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারীয়ান পিপি এম এ রহিমের পরিচালনায় জনাকীর্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও রেবেকা বেগম, বীরেশ চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের ইন্সপেক্টর মোঃ কবিরুল হাসান। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান পিপি ড. শহিদুল ইসলাম এডভোকেট, রোটারীয়ান পিপি বিকাশ কান্তি দাস ও রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী। শিক্ষকদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন শিমুল চক্রবর্তী, আখলাক হোসেন, ফুকরাজ মৌলী সুলতানা, পপি রানী দাশ, সুলতানা আক্তার রুমা ও এ্যানি দাশ। এর আগে জেলা তথ্য অফিসের সহযোগিতায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির