editor
প্রকাশিত: 5:27 PM, January 3, 2022

‘ডাক বিভাগের সফলতা ও সুনাম অর্জনে সবাইকে কাজ করতে হবে’
সিলেট নৈশ ডাকঘর এর সাব পোস্টমাস্টার মোঃ নিজাম উদ্দিনের অবসর গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২ জানুয়ারি, রবিবার রাতে সিলেট প্রধান ডাকঘরে অনুষ্ঠিত হয়। সিলেট নৈশ ডাকঘর কর্মচারীবৃন্দ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান। প্রধান ডাকঘর সিলেটের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী’র সভাপতিত্বে ও বাংলাদেশ পোস্টম্যান ও কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ আংশীক মৌলভীবাজার শাখার যুগ্ম সম্পাদক জামাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক, সিলেট প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (ট্রেজারী) মোঃ মুজিবুর রহমান, ডাক জীবন বীমা সিলেটের সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) তৌহিদুর রহমান, বাংলাদেশ পোস্ট অফিস ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আব্দুর রব, পোস্ট অফিস ইউনিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি এনামুর রশিদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট নৈশ ডাকঘর এর সাব পোস্টমাস্টার মোঃ নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন সুপার সিলেট মলয় কান্তি সরকার, পরিদর্শক সিলেট পশ্চিম লিপটন তালুকদার, বাংলাদেশ পোস্টঅফিস কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মধুসুদন বনিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান খান পাঠান, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার সৈয়দ মোক্তাকিম আলী, বাংলাদেশ পোস্টম্যান ও কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ আংশীক মৌলভীবাজার শাখার সভাপতি মানিক মিয়া, সাধারন সম্পাদক সাদিক আহমদ, সিলেট সরকারী কলেজের সাব পোস্ট মাস্টার জয়নাল আবেদীন জুয়েল, সংবর্ধিত অতিথির মেয়ে ফাতেমা জান্নাত বুশরা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রধান ডাকঘর মসজিদের ইমাম হাফিজ আব্দুল কাইয়ুম, গীতা পাঠ করেন পরিদর্শক সিলেট পূর্বের বাবলু রায়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাক বিভাগের সফলতা ও সুনাম অর্জনে কর্মকর্তা-কর্মচারীরা স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকার ডাক বিভাগের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছে। জনগণের সেবা দোড়গোড়ায় পৌছে দিতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বক্তারা বলেন, সিলেট নৈশ ডাকঘর এর সাব পোস্টমাস্টার মোঃ নিজাম উদ্দিন সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে অবসর গ্রহন করেছেন। তাঁর ভালো কাজগুলোর মাধ্যমে তিনি সকলের হৃদয়ে থাকবেন। বক্তারা আরো বলেন, ডাক বিভাগের অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে, সেই সুনাম-ঐতিহ্যকে অনুস্মরণ করে কর্মকর্তা-কর্মচারীদেরকে কর্ম উদ্দীপনার মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির