editor

প্রকাশিত: 6:37 PM, January 3, 2022

আরেক ইভ্যালি ‘আঁখি সুপার শপ’!

আরেক ইভ্যালি ‘আঁখি সুপার শপ’!

আরেক ইভ্যালি ‘আঁখি সুপার শপ’!

নিজস্ব প্রতিবেদক
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মতো দ্বিগুণ অফার দিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে ‘আঁখি সুপার শপ’ নামের একটি প্রতিষ্ঠান।

শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পলায়নের ঘটনায় ভোক্তভোগীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। অনেকে আদালতের স্মরণাপন্ন হচ্ছেন।

এরই মধ্যে কোম্পানির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে আদালতে। মামলা দুটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি—এমন প্রলোভনে ফেলে সিলেট থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা নেয় ‘আঁখি সুপার শপ’। বিশেষ করে ১৬ ডিসেম্বর বাম্পার অফার ছেড়ে কোম্পানিটি এক দিনেই কোটি টাকার উপরে হাতিয়ে নেয়। এরপর শনিবার (১ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যান সংশ্লিষ্টরা। এ ঘটনায় ভোক্তাভোগীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকার শফিকুর রহমান বলেন, ২৯ ডিসেম্বর ‘আঁখি সুপার শপ’র ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে আঁখি সুপার শপ বন্ধ রাখা হয়েছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য্য রাখুন… আমরা আছি… প্লিজ আমাদের কেউ ভুল বুঝবেন না। ’

রোববার (২ জানুয়ারি) এ নিয়ে আদালতে মামলা দায়ের করেছেন দুই গ্রাহক। মামলা দুটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। শাহপরান উপশহর এলাকার বাসিন্দা মো. জিয়াউর রহমান ও মো. আশরাফ হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন।

মামলার আইনজীবী মো. ফয়সাল আহমেদ বলেন, আসামিরা অনলাইনে পেজ চালু করে প্রতারণা মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলতেন। মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য একটি কিনলে আরেকটি ফি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নিতেন তারা। মামলার বাদী আশরাফ হোসেন ৯ লাখ ৬১ হাজার ৭২০ টাকা এবং জিয়াউর রহমান ৩ লাখ ৭ হাজার ২০০ টাকা প্রতারণার শিকার হয়েছেন। এমন শতাধিক গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে প্রতিষ্ঠানটি।

দুই মামলায়ই ‘আঁখি সুপার শপ’র কর্মকর্তা রাজশাহীর বাগমারা উপজেলার হাসনীপুর গ্রামের আসমা শারমিন আঁখি ও পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়। এছাড়া আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সিলেট শহরতলির বটেশ্বর গইলাপাড়া এলাকায় আসমা ও জাহাঙ্গীরই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ‘আঁখি সুপার শপ’ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজের মাধ্যমে ‘একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি অর্থাৎ শতভাগ ক্যাশব্যাক’ অফার বলে ব্যাপক প্রচারণা করেন। তাদের প্রচারণায় প্রলুব্ধ হয়ে ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী এবং তেল-দুধ ক্রয় করতে উদ্যোগী হন লোকজন। মামলার বাদীও একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা জমা দেন। বাদীকে প্রতিষ্ঠানটি ক্রয় মেমোও দেয়। তবে সেসব পণ্য যথাসময়ে তারা পাননি। এরপর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।

একাধিক গ্রাহক অভিযোগ করেন, ২০২১ সালের ১৩ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি কাড়াকাড়ি অফার দিয়ে ব্যাপক প্রচারণা চালায়। এতে প্রলুব্ধ হয়ে অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকা গ্রাহকরা প্রতিষ্ঠানটিতে জমা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই টাকা নিয়েই তারা পালিয়ে গেছে।

এ বিষয়ে সিলেট মহানগরের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রতারণার মাধ্যমে ভুক্তভোগী গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ভুঁইফোড় প্রতিষ্ঠানটি পালিয়ে গেছে।

এ নিয়ে মামলা হয়েছে, ঘটনাটি পিবিআই তদন্ত করে দেখবে বলেনও জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির