editor

প্রকাশিত: 12:08 AM, January 4, 2022

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেটের সব থানায় সংরক্ষিত চেয়ার

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেটের সব থানায় সংরক্ষিত চেয়ার

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেটের সব থানায় সংরক্ষিত চেয়ার

নিজস্ব প্রতিবেদক
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের পুলিশ প্রশাসন। জেলার ১১টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে ‘বীর মুক্তিযোদ্ধার আসন’ নামাঙ্কিত সংরক্ষিত আসন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যেকোনো সেবা নিতে থানায় গেলে নির্ধারিত আসনে বসবেন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে সম্প্রতি থেকে সিলেটের সব থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়। সোমবার (৩ জানুয়ারি) থেকে বীর মুক্তিযোদ্ধারা থানায় এসে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সংরক্ষিত আসন চালু করতে জেলার ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এরই অংশ হিসেবে বছরের শুরুতে থানায় আগত সেবাপ্রত্যাশীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকায় অনেকে পুলিশ সুপারের এমন উদ্যোগের প্রশংসা করেন।

জেলার ১১টি থানার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশ সুপারের কক্ষেও একটি সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। থানাগুলো হচ্ছে- সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এমন বীরত্বপূর্ণ অবদানের কারণে আজকের এই বাংলাদেশ। তাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, মহান বিজয় দিবসে সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। আজ (সোমবার) থেকে সিলেট জেলার সব থানায় মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির