editor

প্রকাশিত: 4:38 PM, January 4, 2022

দরিদ্র মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে শিক্ষা : এমপি পীর মিসবাহ

দরিদ্র মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে শিক্ষা : এমপি পীর মিসবাহ

দরিদ্র মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে শিক্ষা : এমপি পীর মিসবাহ

সুনামগঞ্জে ৪০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

জাতীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, রোটারি ক্লাবের সদস্যরা সব সময় আর্ত মানবতার কল্যাণে কাজ করেন। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে দুস্থ মানুষের কল্যাণে ঢেউটিন প্রদানের মাধ্যমে মানবতার কল্যাণে যে অবদান রাখলেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি ঢেউ টিন গ্রহিতাদের উদ্দেশ্যে বলেন, দরিদ্র মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে শিক্ষা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপবৃত্তি প্রদানসহ শিক্ষার উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন, সেইসব সুযোগকে কাজে লাগিয়ে উপযুক্ত শিক্ষা গ্রহণের মাধ্যমে আলোকিত নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। নতুন টিনে ঘর আলোকিত হবে যদি সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করা যায়। তিনি দারিদ্রতা থেকে মুক্তির জন্য সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করার আহবান জানান।

রোটারি ইন্ট্যান্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর পক্ষ থেকে সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে সুনামগঞ্জের এইচএমপি বিদ্যালয় প্রাঙ্গণে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে ৩বান করে ১২০ বান ঢেউ টিন বিতরণ করা হয়। রোটারি ইন্ট্যান্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরীর সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট ট্রেইনার পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অধ্যক্ষ লে. কর্নেল এম আতাউর রহমান পীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ডা. আব্দুস সালাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবল,ু ডেপুটি গভর্নর কামাল উদ্দিন ভূঁইয়া, রোটারি ক্লাব সাউথ’র পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, ডিস্ট্রিক্ট গভর্নর সাপোর্ট টিম মেম্বার মো. ইকবাল হোসেন, এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা এবং টিন প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন খুরশীদ আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে রোটারি ইন্ট্যান্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন,রোটারী সারা পৃথিবীতে হৃত দরিদ্র মানুষের সেবায় কাজ করে। সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় অন্য কোন কাজে এতো তৃপ্তি পাওয়া যায় না ।

উল্লেখ্য রোটারি ইন্ট্যান্যাশনাল ডিস্ট্র্রিক্ট ৩২৮২ থেকে বাংলাদেশের ৪টি স্থানের মধ্যে সুনামগঞ্জের ৪০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৩ বান করে ১২০ বান ঢেউ টিন বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির