editor
প্রকাশিত: 11:29 PM, January 6, 2022

সেই ২ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটে জকিগঞ্জে ভোট জালিয়াতির অভিযোগে আটক দুই রিটানিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
ওই মামলায় তাদের আদালতে হাজির করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন- কাজলসার ও বারোহালের দুই ইউনিয়নের রিটানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক এবং জকিগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার ও সমন্বয়কারী সাদমান সাকিব। তবে, তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হলেও মাদক আইনে মামলা দায়ের করা হয়নি।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ব্যালট পেপারসহ আটক ২ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১০ এর ৭৭, ৮০ ও ৮১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ফেনসিডিলের খালি বোতল জব্দ করায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়নি।
এদিকে, জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির