editor

প্রকাশিত: 10:53 AM, January 7, 2022

বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে : বালাগঞ্জে পানি সম্পদ উপমন্ত্রী

বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে : বালাগঞ্জে পানি সম্পদ উপমন্ত্রী

বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে : বালাগঞ্জে পানি সম্পদ উপমন্ত্রী

বালাগঞ্জ প্রতিনিধি
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম শ্রেষ্ট এক নেতা। তাঁর মতো বিশ্বব্যাপী গ্রহণযোগ্য রাজনীতিবিদ বিরল। ’৭১ সালের ৭ মার্চের অলিখিত ১৯ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু জাতিকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তা অনুসরণ করেই বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। যতদিন জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত থাকবে, মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু থাকবেন অক্ষয়-অম্লান হয়ে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বার বার প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি দেশ ও জাতির সুযোগ্য নেতৃত্বে দিতে প্রাণে রক্ষা পেয়েছেন। মন্ত্রী ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গনরোধসহ নদীপাড়ের মানুষের দুঃখ-দূর্দশা লাঘবে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি গতকাল (৬ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যানের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রনজিত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট মবশ্বির আলী, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রফিকুল আলম, জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আলাল আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক লোকন আহমদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মিছবাহুর রহমান চৌধুরী, পূর্ব পৈলনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রুহুল আমিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন পূর্ব গৌরীপুর ইউপি’র চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ গান পরিবেশন করেন ফকির শাহাব উদ্দিন ও অন্য শিল্পীবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির