editor
প্রকাশিত: 8:55 AM, September 8, 2020
সুন্দরবনে পর্যটক প্রবেশের পাস উন্মুক্ত করে দেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে সুন্দরবন সুরক্ষা কমিটি ও ম্যানগ্রোভ ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে বোট মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে গাজী সালাহউদ্দিন বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, সোনার বাংলা গ্রুপের পরিচালক নাজমুল সাহাদত পলাশ, সাংবাদিক আব্দুল হালিম, সাংবাদিক হুদা মালী, আনিচুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু কক্সবাজার, কুয়াকাটাসহ অন্যান্য পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও এখনো সুন্দরবনে পর্যটক প্রবেশের পাস উন্মুক্ত করা হয়নি। এতে কর্মহীন হয়ে পড়া সুন্দরবন কেন্দ্রিক পর্যটন সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা সুন্দরবনে পর্যটকদের প্রবেশের জন্য অবিলম্বে পাস পারমিট উন্মুক্তের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা