editor
প্রকাশিত: 8:29 PM, January 10, 2022

সুনামগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলায় ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামের রফিক আলীর ছেলে আক্কাছ আলী, একই ইউনিয়নের মৌজরাই গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম ও জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক।
আজ সোমবার (১০ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষনা করেন। তবে রায় ঘোষনার সময় আসামী সাইদুল হক আদালতে উপস্থিত ছিলেন। বাকি ২জন আসামী পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ১৭ অক্টোবর সকালে জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আনফর আলীর ছেলে ও জাউয়া বাজার ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র আল-আমিন ও তার সহপাটিদের সাথে কলেজের সামনে আসামী আক্কাছ মিয়া, আজিজুল ইসলাম ও সাইদুল হকের কথা কাটাকাটি হয়। তারই জের ওইদিন দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্র আল-আমিন ও তার ৩ বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় আক্কাছ মিয়া, আজিজুল ইসলাম ও সাইদুল হক। পরে ঘটনাস্থল থেকে ৪জনকে উদ্ধার করে পাশর্^বর্তী কৈতক সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত বলে ঘোষনা করেন। আর বাকি ৩জনের অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এঘটনার প্রেক্ষিতে কলেজ ছাত্র আল-আমিনের বাবা আনফর আলী বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ জুন আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর মিয়া। আর এই মামলায় মোট ২৩জন সাক্ষী প্রদান করেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলি (পিপি) খায়রুল কবির এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- আদালতের রায়ে বাদীপক্ষে সুন্তুষ্ট। আর আসামী সাইদুল হককে বিকেলে কারাঘারের পাঠানো হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির