editor
প্রকাশিত: 3:51 PM, January 12, 2022

নগরবাসীর ৪ মাসের আন্দোলনে কমানো হলো সিসিকের পানির বিল
নিজস্ব প্রতিবেদক
প্রায় ৪ মাস নগরবাসীর প্রতিবাদের পর অবশেষে পানির বিল কমিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তিন ক্যাটাগরিতে ৪ স্তরের ডায়ামিটারে ১শ থেকে ৫শ টাকা পর্যন্ত কমানো হয়েছে পানির বিল।
আজ বুধবার (১২ জানুয়ারি) সিসিক পরিষদের এক বৈঠকে টাকা কমিয়ে নতুন বিলের প্রস্তাব করা হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মতির ভিত্তিতে পরে সেটি চূড়ান্তও করা হয়।
সিসিকের নতুন বিলের হার হচ্ছে- আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ডায়ামিটারের (ব্যাস) লাইনে বিল ৩০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৫০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৬০০ টাকা (ছিলো ৮০০ টাকা) এবং এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার ২শ টাকা (ছিলো ১ হাজার ৫শ টাকা টাকা)।
বাণিজ্যিক সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১১০০ টাকা (ছিলো ১২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ২ হাজার টাকা (ছিলো ২ হাজার ২০০ টাকা)।
প্রাতিষ্ঠানিক সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১১০০ টাকা (ছিলো ১২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ২ হাজার ৫ শ টাকা (ছিলো ৩ হাজার টাকা।)
এছাড়া সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৭০০ টাকা (বাড়িয়ে করা হয়েছিলো ৮০০ টাকা), পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ১১০০ টাকা (ছিলো ১২০০ টাকা) ও এক ইঞ্চি ব্যাসের লাইনের ক্ষেত্রে মাসিক বিল ১ হাজার ২০০ টাকা (ছিলো ১ হাজার ৫০০ টাকা)।
বিল কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন।
তিনি বলেন, আজ বুধবার দুপুরে পরিষদের এক জরুরি বৈঠকে পানির বিল কমানোর প্রস্তাব করা হয় এবং সিদ্ধান্তটি চূড়ান্তও করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে মাসগুলোতে বাড়িয়ে বিল দেওয়া হয়েছিলো সেগুলোও সমন্বয় করা হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির