editor

প্রকাশিত: 9:31 PM, January 14, 2022

বিশ্বনাথে প্রতিক পেলেন লামাকাজী খাজাঞ্চী ইউপির ১২৭ প্রার্থী চেয়ারম্যান ৯, মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫

বিশ্বনাথে প্রতিক পেলেন লামাকাজী খাজাঞ্চী ইউপির ১২৭ প্রার্থী চেয়ারম্যান ৯, মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫

বিশ্বনাথে প্রতিক পেলেন লামাকাজী খাজাঞ্চী ইউপির ১২৭ প্রার্থী চেয়ারম্যান ৯, মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষে গত ৩ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলকারী ১৩২ জন প্রার্থীর মধ্যে শুক্রবার (১৪ জানুয়ারী) বৈধ ১২৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়েছে।
দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৯৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ২৫ জন প্রার্থী নিজেদের পছন্দের প্রতিক পেয়েছেন।
এরপূর্বে গত ৬ জানুয়ারী মনোয়নপত্র যাছাই-বাছাইকালে ১ জন মেম্বার পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় এবং ১৩ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখে ৩ জন চেয়ারম্যান ও ১ জন মেম্বার পদপ্রার্থী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
আর আগামী ৩১ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ৬ষ্ঠ দাপে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটারদের দেওয়া ভোটে দুই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৬ জন মহিলা সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত হবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ হাজার ৯০৫ জন (পুরুষ ১১ হাজার ৫৫০ জন ও মহিলা ১০ হাজার ৩৫৫) ভোটারের লামাকাজী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫০ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১৪ জন এবং ২২ হাজার ৫১৭ জন (পুরুষ ১১ হাজার ৭০১ জন ও মহিলা ১০ হাজার ৮১৬) ভোটারের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১১ জন প্রার্থী প্রতিক পেয়েছেন।
এদিকে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী থাকলেও নেই জাতীয় পার্টির দলীয় কোন প্রার্থী। অপর দিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহন না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক প্রাথী।
লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া ‘চশমা’, আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নব-গঠিত ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার ‘আনারস’, নব-গঠিত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির ‘ঘোড়া’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আতাউর রহমান ‘হাতপাখা’ প্রতিক পেয়েছেন।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন ‘আনারস’, আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া ‘ঘোড়া’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত ‘হাতপাখা’ প্রতিক পেয়েছেন।
এছাড়া ওই পদে মনোনয়নপত্র দাখিলকারী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কালু মিয়া এবং বিএনপি নেতা আশিকুর রহমান রানা ও শরীফ আহমদ রাজু নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটাণিং কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রতাহারের পর ৩টি পদে (চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার) বৈধ হওয়া ১২৭ জন প্রার্থীর মধ্যে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।
সকলের সার্বিক সহযোগীতায় ৩১ জানুয়ারী লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয় পরিষদের নির্বাচনও সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির