editor
প্রকাশিত: 9:56 PM, January 14, 2022

হাকালুকি হাওর পরিদর্শনে এমপি হাবিব
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওরকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ইতিমধ্যে কাজ শুরু করেছেন। শুক্রবার (১৪জানুয়ারি) সকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামূল হক শামিমের নির্দেশক্রমে জেলা প্রকৌশলী এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সাংসদ হাবিবুর রহমান।
সম্প্রতি সিলেটে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম সফরে আসার পর এমপি হাবিব এ ব্যপারে পানি সম্পদ উপমন্ত্রীর সহযোগিতা চান। তিনিও এ-ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
জানা যায়, পর্যটন কেন্দ্র প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটির মধ্যে রয়েছে নদীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, হাকালুকি হাওর এলাকায় বোরো ফসল রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণ, পর্যটক আকর্ষণে ঢাকার হাতিরঝিলের মতো নয়নাভিরাম আর্চ ব্রীজ নির্মাণ।
এছাড়াও থাকবে পর্যটকদের বসার জন্য ব্রেঞ্চ, শিশুদের জন্য থাকবে দোলনা, বিভিন্ন খেলার সামগ্রী।
হাওর পরির্দশনকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল,ঘিলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি এনাম, এবিএম কিবরিয়া ময়নুল, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়ত আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী ইকবাল আহমদ উপস্থিত ছিলেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির