editor
প্রকাশিত: 7:29 PM, January 15, 2022

সুনামগঞ্জে গরুসহ ৪ চোর গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে গরু চুরির অপরাধে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে মুস্তাকিন মিয়া (২২), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সিএনজি চালক ছাদিকুর রহমান (২০), পাশর্^বর্তী বুড়মপুর গ্রামের হাজী মাসুদ মিয়ার ছেলে সালমান হোসেন (২৩) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল মোতালিব মিয়া (২১)।
আজ শনিবার (১৫ জানুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে ৪জনকে কারাঘারে পাঠানো হয়েছে। এরআগে সকাল সাড়ে ৫টায় জেলার বিশ^ম্ভরপুর উপজেলার বাঘবেড় এলাকায় অভিযান চালিয়ে চুরির গরুসহ ৪ চোরকে গ্রেফতার করা হয়। এঘটনার প্রেক্ষিতে দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের কৃষক ও গরুর মালিক কাঁচা মিয়ার ছেলে নুর উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে হতদরিদ্র কৃষক নুর উদ্দিন তার গৃহপালিত ১টি ষাড় গরু বসতবাড়ি সংলগ্ন মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে গেলে ৪জন চোর মিলে চুরি করে নিয়ে যায়। বিশ^ম্ভরপুর থানা পুলিশের সহযোগীতায় আজ শনিবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ৫টায় আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির