editor
প্রকাশিত: 8:47 PM, January 15, 2022

বালাগঞ্জে ৬ কোটি ৭০ লাখ টাকায় দুই সড়কের মেরামত কাজের উদ্বোধন
বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জে প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার দুই সড়কের মেরামত কাজের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে তিনি কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী সড়ক দুটো হলো- ২ কোটি ৪৫ লক্ষ টাকার আরএইচডি তাজপুর-বালাগঞ্জ জিসি ওসমানী সড়ক মেরামত ও খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক।
এ উপলক্ষে বিকেলে এক আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চীফ এক্সিটিউব ইঞ্জিনিয়ার এনামুল কবীরের সভাপতিত্বে ও এহিয়া চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং গোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, লন্ডন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুল হক শাহ আলম, লেখক ও কলামিস্ট তৌহিদ ফিত্রাত, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবর রহমান, সিলেট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহীন আলী, যুবলীগ নেতা তুহিন আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির