editor

প্রকাশিত: 6:05 PM, January 18, 2022

শাহজালাল বিশ্ববিদ্যালয় : গুলি ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের নামে মামলা

শাহজালাল বিশ্ববিদ্যালয় : গুলি ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের নামে মামলা

শাহজালাল বিশ্ববিদ্যালয় : গুলি ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান মামলাটি করেন। তবে মামলায় কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি।

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, আমরা মামলাটি গ্রহণ করেছি। ঘটনার তদন্তের জন্য জালালাবাদ থানার এসআই মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে অজ্ঞাতনামা দুই থেকে তিনশ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় কাউকে আটক করা হবে না।

মামলার এজাহারে বলা হয়েছে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। গত রোববার বেলা সাড়ে পাঁচটার দিকে পুলিশের কর্তব্যকাজে শিক্ষার্থীরা বাধা দেন।

এজাহারে ঘটনার বর্ণনায় বলা হয়েছে, ২০০ থেকে ৩০০ উচ্ছৃঙ্খল শিক্ষার্থী হঠাৎ কর্তব্যরত পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের ওপর চড়াও হন। কর্তব্যরত পুলিশের সরকারি আগ্নেয়াস্ত্র ধরে টানাটানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করাসহ পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে ৩১টি শটগানের গুলি এবং ২১টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার রাতে হলের কয়েকশ’ ছাত্রী আন্দোলনের সূচনা করেন। গত রোববার অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত না মেনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির