editor
প্রকাশিত: 4:43 PM, January 19, 2022

আমরণ অনশনে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।
২৪ জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। তাদের মধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন।
অনশনে যাওয়া ছাত্র আব্দুল্লাহ আল গালিব বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে উল্টো আমাদের ওপর হামলা চালাতে পারে এমন উপাচার্য যাতে আর না থাকে, তাই আমি অনশনে যাচ্ছি। যতদিন এ উপাচার্য পদত্যাগ না করবে, ততদিন আমরন অনশন করে যাব। ’
আরেক শিক্ষার্থী মিথিলা বলেন, ‘সামান্য দাবি নিয়ে আমরা প্রভোস্টের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি সমস্যার সমাধান না করে ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। পরে আমরা উপাচার্যের কাছে গেলে তিনি আমাদের দাবি না মেনে উল্টো অনেক দিন সময় চায়। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। তাই আমরা এ হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগে আমার আমরন অনশন শুরু করছি। ’
অনশনে যাওয়া শাহরিয়ার আবেদীন বলেন, ‘বুধবার ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় আমরা আমরণ অনশন শুরু করেছি। পদত্যাগের আগ পর্যন্ত আমরা মুখে কোনো অন্ন নেব না। ’
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির