editor
প্রকাশিত: 7:15 PM, January 23, 2022

শাবি ভিসির বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা
শাবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টার দিকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন- আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ছাড়া ভিসির বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীরা জানিয়েছেন- পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে। তারা বলেন- ভিসির বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা ভিসির বাসভবনের জরুরী পরিসেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানান। তবে- বর্তমানে ভিসির বাসভবনের জরুরি পরিসেবা চালু থাকবে।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন নাফিজা আনজুম জানিয়েছেন- আমরা শান্তিপূর্ণ ভাবে ভিসির বাসভবনে সামনে অবস্থান নিবো।
আমরা অবরুদ্ধ করছি বিষয়টি ঠিক এভাবে না, আমরা ভিসির বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেব না। আমরা ওখানে বসে অনশন করছি, আর সবাই গিয়ে ভিসির সঙ্গে দেখা করবেন- সেটা হয় না। এ কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ওদিকে- আমরণ অনশন কর্মসূচির একশ’ ঘন্টা পূর্ন হচ্ছে আজ সন্ধ্যায়। এ কারণে শিক্ষার্থীরা একশ’ ঘন্টা পূর্ন উপলক্ষে শাবি ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল করার ঘোষণা দিয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির