editor
প্রকাশিত: 4:00 PM, January 24, 2022

শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং : শাবি’র আন্দোলনে বহিরাগত কারো কোনো সম্পৃক্ততা নেই
শাবি প্রতিনিধি
সরকারের মন্ত্রী সহ নানা মহলের কথার জবাব দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনশনস্থলের পাশে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ কথা জানান। তারা জানিয়েছেন- শিক্ষার্থীদের আন্দোলন ক্যাম্পাসের ভেতরে। এখানে বাইরের কারো সম্পৃক্ততা নেই। বাইরে লোকজনের চলাচল সীমিত করতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শাবি শিক্ষার্থী ও সাংবাদিক যারাই ঢুকছেন এখন থেকে পরিচয়পত্র দেখিয়ে ও নাম লিপিবদ্ধ করে ঢুকতে হচ্ছে।
ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগের ঘটনাটি সহিংস ঘটনা নয় বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন শিক্ষার্থীরা। তারা জানান- ১৩ই জানুয়ারি আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটানো হয়নি। তার প্রত্যক্ষ সাক্ষী ক্যাম্পাসে উপস্থিত পুলিশ ও সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন- আমরা শিক্ষামন্ত্রী বা তাঁর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
কিন্তু আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। আমাদের বলা হয়েছিলো অনশন ভেঙে আলোচনায় বসতে, কিন্তু আমরা অনশন ভাঙবো না। এই অবস্থায় আলোচনা করতে চাই।
তারা জানান- অনশনকারীদের শারীরিক অবস্থা সময় সময় খুব খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে মোট ১৯ জন ভর্তি ছিলেন। এর মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা একটু ভালো হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে আবার ক্যাম্পাসে ফিরে অনশনে যোগ দিয়েছেন। হাসপাতালে যারা আছেন তারাও কিন্তু অনশন পালন করছেন। এখন অনশনে আছেন মোট ২৩ জন। আর এই মুহুর্তে ক্যাম্পাসে অনশন করছেন ১৩ জন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির