editor
প্রকাশিত: 6:21 PM, January 28, 2022

দেশের সুনাম ক্ষুণ্ণ করতে টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : সিলেটে তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সরকার কোন স্থায়ী ঘর নয়। দলই তো মূল ঘর। দলই তো আমাদেরকে ক্ষমতার রেখেছে। দলের তৃণমূলের নেতাকর্মীরাই তো দলের প্রাণ। আপনাদের জন্যই আজ পর পর তিন বার দল রাষ্ট্রক্ষমতায় রয়েছে। গত
শুক্রবার (২৮জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
মন্ত্রী তরুণ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। সরকারের প্রতিটি সাফল্য নেতাকর্মীদের।কিন্তু এই সাফল্য কখনো কখনো ম্লান হয়েছে। আমাদের তরুণ নেতাকর্মীরা উদ্ভট আচরণ করে তখন মানুষ বিরক্ত হয়। তাই ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হবে। বিনয়ের কোনো বিকল্প নেই। এই বার্তাটি তরুণদের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, দলের মধ্যে নেতাকর্মীরা কেউ কেউ অন্যদল থেকে এসেছে। তারা কেউ পিট বাঁচানোর জন্য আর কেউ কেউ সম্পদ বাড়ানোর জন্য এসেছেন। এদেরকে চিহ্নিত করতে হবে। এদের কারণে মানুষ আমাদের উপর বিরক্ত হয়।ওরা দলটাকে ব্যবহার করে। ওরা নেতা আসলে ছবি তোলার জন্য ঘুরাঘুরি করে। সেই ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখে। তাই আমাদেরকে সর্তক থাকতে হবে।
চলমান ইউপি নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে যেখানে আওয়ামীলীগ বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রমাণিত হয় আওয়ামীলীেগর বিকল্প আওয়ামীলীগই। বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বিএনপি বেনামে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি তো স্বনামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা হাতেগুনা কয়েকটায় বিজয়ী হয়েছে। কিন্তু ফলাফলে দেখা গেছে আওয়ামীলীগ বেশির ভাগ বিজয়ী হয়েছে। সেটা দলের হোক বা বিদ্রোহী হোক।বিদ্রোহী যারা তারও আওয়ামীলীগ।
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের আয়োজন করেছেন। সেই সংলাপে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিএনপি যায়নি। কারণ বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সব কিছুতে না। তারা না রোগে আক্রান্ত। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও না। তবে অনেক রাজনৈতিক দল সংলাপে যায়। সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি অংশগ্রহণ করে।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরতে হবে। ষড়যন্ত্রকারীদের মিথ্যাচারের জবাবও দিতে হবে। ফেসবুক প্রচারের একটি বিশাল প্লাটফর্ম। দেশে ৪-৫ কোটি মানুষ টিভি দেখেন। এরমধ্যে নিউজ দেখেন মাত্র দুই কোটি মানুষ। আর ফেসবুক ব্যবহার করেন দেশের সাড়ে ৮ কোটি মানুষ। গাড়িতে, বাসে, ট্রেনে এমনকি বাথরুমে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এ মাধ্যমটাকে কাজে লাগাতে হবে। দেশবিরোধী বা সরকারবিরোধী পক্ষ ফেসবুকে অপপ্রচার চালালে আমাদের উচিত সেগুলোকে মিথ্যা হিসেবে সবার সামনে তুলে ধরা।
মন্ত্রী আরও বলেন, আমি আমাদের দলের নেতাকর্মীদের বলবো-বিএনপি বুঝতে পারছে যে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তাই আমাদের নেতাকর্মীদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করা এবং সরকারের উন্নয়ন বেশি বেশি করে ফেসবুকে তুলে ধরা।
তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুণ্ণ হয় সেজন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলেন। এটা দেখে আমার কষ্ট হয়।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির