editor
প্রকাশিত: 9:14 PM, February 11, 2022

শাবি উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত নেবেন আচার্য : ২৫ দিন পর ক্যাম্পাসে ভিসি
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্য সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, একজন উপাচার্যকে আচার্য নিয়োগ দিয়ে থাকেন। তাই তার বিষয়ে আচার্য সিদ্ধান্ত নেবেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সোয়া তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা জানান।
দীপু মনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা জেনেছি। তাদের অনেকগুলো দাবি ছিল। যেগুলো ইতোমধ্যে পূরণ হয়ে গেছে।
উপাচার্য অপসারণের ব্যাপারে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অবহিত করবো। আচার্য যেহেতু একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন সেহেতু আমরা বিষয়টি আচার্যকে অবহিত করবো। সে বিষয় তারা সিদ্ধান্ত নেবেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দীর্ঘ ২৫ দিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ কার্যালয়ে আসেন।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে মিটিং করার জন্য ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাসে আসেন এবং ৭টা ৩৫ মিনিটে মিটিং শেষে শিক্ষামন্ত্রী, ভিসিসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ ক্যাম্পাস থেকে চলে যান।
এর আগে ১৬ই জানুয়ারি শিক্ষার্থীরা ভিসিকে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করলে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করে ভিসিকে মুক্ত করে তার বাস ভবনে পৌঁছিয়ে দেন। এরপর থেকে ভিসি বাস ভবনেই ছিলেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ প্রতিনিধিদল ক্যাম্পাসে আসেন।
এর আগে বিকেল ৩টার দিকে সিলেট সার্কিট হাউজে শাবিপ্রবি শিক্ষার্থী প্রতিনিধিদলের ১১ সদস্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল।
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর (ফিজিক্স), শাহরিয়ার আবেদীন (ফিজিক্স), আমেনা বেগম (সিভিল), মীর রানা (অর্থনীতি) ও জাহিদুল ইসলাম অপূর্ব।
2 2 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা