editor
প্রকাশিত: 7:15 PM, February 15, 2022

সার্চ কমিটিতে নাম না দিয়ে ভুল করেছে বিএনপি: সিলেটে কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
তবে সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে এমনটি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট বিসিক শিল্প নগরীতে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, সার্চ কমিটিতে বিএনপি নাম দেইনি, তাতে কিছু যায় আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছে। এসব নাম থেকে যাচাই-বাছাই করে একটি ভালো নির্বাচন কমিশন গঠন হবে। বিএনপি সার্চ কমিটিতে না এসে সন্ত্রাস করে তারা কোন দিনও সরকারের পতন ঘটাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। দেশের গণতন্ত্র চরমভাবে অনিশ্চয়তায় পড়েছিল। তারা জঙ্গিদের উত্থানে জননিরাপত্তা বিঘ্নিত করেছিল। তারা কাকে নিয়ে আন্দোলন করবে?
প্রশ্ন রেখে কৃষিমন্ত্রী বলেন, আন্দোলন করতে হলে তো জনসমর্থন লাগে। তাদের সেই জনসমর্থনও এখন আর নেই। আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। নির্বাচনে জিততে পারলে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো।
কৃষিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রেসিডিয়ামের সঙ্গে মতবিনিময় করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য সার্চ কমিটিতে নাম দিয়েছেন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সার্চ কমিটিতে আওয়ামী লীগের দেওয়া নামগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে আমাদের বিশ্বাস। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠন নাম দিয়েছে। তারাও হয়তো আওয়ামী লীগের দেওয়া নামের চেয়ে অনেক যোগ্য ও নিরপেক্ষ মানুষের নাম দিয়েছে। এর মধ্য থেকে যোগ্য ও ভালো ব্যক্তিদের দিয়েই নির্বাচন কমিশন গঠিত হবে। এর মাধ্যমে এমন একটি নির্বাচন কমিশন পাবো, যারা জাতির প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে।
পৃথিবীতে সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধানে আলোচনার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সমস্যা যত বড় হোক, যতই শত্রুতা থাক। সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেও পুতিন-বাইডেন টেলিফোনে কথা বলেছেন। কাজেই বিএনপি যে ধরনের পদক্ষেপ নিয়েছে তা অরাজনৈতিক ও অগঠনমূলক।
তিনি বলেন, তারা (বিএনপি জাতির অনেক ক্ষতি করেছে। ) রেললাইন তুলেছে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। এসব করে তাদের ক্ষতি ছাড়া কোন লাভ হয়নি। সন্ত্রাস করে তারা ২০১৫ সালে একই পন্থায় তারা সরকারের পতন চেয়েছিল। সেই আগুনে পুড়ে তাদের অনেকেই মারা গেছেন। এখনও অনেকে দগ্ধভাবে কষ্টকর জীবনযাপন করছেন।
7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
1 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট
2 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।