editor

প্রকাশিত: 9:33 PM, February 20, 2022

১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

ডেস্ক রিপোর্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে ১২-১৩ জনের নাম সুপারিশের জন্য প্রস্তুত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। আগামী বৈঠকে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম চূড়ান্ত করবে, সেই নামের তালিকা প্রকাশের দাবি উঠলেও নামগুলো প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাইঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠকে ২০ জনের তালিকা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের ১২–১৩ জনের নাম প্রস্তুত করা হয়েছে বলে জানান।

তিনি বলেন, আমরা এই পর্যন্ত আমাদের মধ্যে ছয়টি বৈঠক করেছি, আরেকটি বৈঠক বাকি আছে। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় আমরা আশা করছি, আমাদের সপ্তম বৈঠকের মধ্য দিয়ে আপাতত আমাদের কাজ শেষ করতে পারব।

বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, চারটি বৈঠক করেছি সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। আপনারা জানেন, ৩২২ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। এই ৩২২ জনের তালিকার সাথে পরবর্তীতে বিশিষ্ট চারজন সাংবাদিককেও আমরা ডেকেছি, তারাও কিছু নাম দিয়ে গেছেন। আমরা একটি কথা বলেছিলাম যে, নাম দেওয়ার সময় একদিনের জন্য বাড়িয়েও ছিলাম। এরপরও যদি কেউ নাম পাঠান আমরা তাদের নামও বিবেচনায় নেব। সময় বর্ধিত করার পর কিছু রাজনৈতিক সংগঠন নাম পাঠিয়েছে। সমস্ত নামগুলো আমরা বিবেচনায় নিয়ে পঞ্চম সভায় আমরা ২০ জনের নাম চূড়ান্ত করি।

তিনি বলেন, আজকের যে সভা হলো, সেই সভায় ১০টি নাম এখনও চূড়ান্ত করতে পারিনি, কাছাকাছি এসেছি, আমরা ১২/১৩টি নামের মধ্যেই ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি ১০টি নাম পেয়ে যাব। ২২ তারিখ আমাদের সর্বশেষ মিটিং করে রাষ্ট্রপতির কাছে এ নামগুলো পাঠিয়ে দেব।

অনুসন্ধান কমিটির চূড়ান্ত করা ১০ জনের নাম প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইনত আমাদের কাজ নাম সুপারিশ করা, আমরা তাই করব। তালিকা দেওয়ার পর রাষ্ট্রপ্রতি বললে তখন আমরা নাম প্রকাশ করতে পারব। একমাত্র তার অনুমতি ছাড়া নামগুলো প্রকাশ করার সুযোগ আমাদের নেই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠনের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের কাছে পছন্দের ব্যক্তিদের নাম চাওয়া হয়েছিল। ২৪টি রাজনৈতিক দল ও ছয়টি সংগঠন নামের তালিকা জমা দিয়েছিল। ব্যক্তিগতভাবেও অনেকে নামের তালিকা দিয়েছিলেন। তবে বিএনপিসহ নিবন্ধিত বেশ কয়েকটি দল নাম প্রস্তাব করেনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির