editor
প্রকাশিত: 12:54 AM, February 24, 2022
মো: ফুল মিয়া:: বৃহত্তর টুকেরবাজার এলাকার বিশিষ্ট মুরব্বী, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাবেক সেক্রেটারি ও সভাপতি, টুকেরবাজার পীরপুর নিবাসী হাজী জালাল উদ্দীন বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সিলেট নগরির একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। তিনি ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জালাল উদ্দীনের মৃত্যুর সংবাদ শুনে একনজরে তাঁর বাড়িতে দেখতে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদসহ বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়াম্যান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
আজ বুধবার বাদ আছর টুকেরবাজার শাহী ঈদগাহ মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পীরপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাযা পূর্ববর্তী মরহুম জালাল উদ্দিনের স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিলেট জেলা বিএনপি’র নেতা তারেক কালাম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়াম্যান মো. নিজাম উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, মরহুমের ছোট ভাই ও টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেফাজ উদ্দীন, ছেলে জাবেদ হোসেন।
এছাড়াও জানাজায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী , হাজী নজির হোসেন, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জয়নুদ্দিন, মাওলানা মতিউর রহমান, মেম্বার এনামুল হোসেন, মাষ্টার ফারুক আহমদ, মাষ্টার আব্দুল হক, মাষ্টার আব্দুস শুকুর, মাষ্টার আব্দুল হান্নান, মাষ্টার লিয়াকত হোসেন, মাষ্টার আব্দুল করিম, হাফেজ কাজী জুনায়েদ আহমদ, মাও উসমান গনি, বিশিষ্ঠ মুরব্বী আফসা মিয়া, শাহবুদ্দিন, সিরাজুল হক, নুরুল হক, মালাই মিয়া, জয়নাল আবেদিন, হাজী মনির মিয়া, ব্যবসায়ী আব্দুল আল রিপন, টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ফজল আহমদ রানা, সাবেক সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন, মাষ্টার সায়েম আহমদ, কামরুল ইসলাম, সাজিদ আহমদ, আজমল হোসেন, মুস্তাক আহমদ, দিলোয়ার হোসেন, আবু তালেব, মকবুল হোসেন, আক্তার হোসেন, সাহেদ আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতৃবৃন্দ ও প্রতিনিধি সহ সর্বস্তরের হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি