editor
প্রকাশিত: 7:23 PM, November 29, 2026
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান সিদ্ধার্থ দাশ, ফাউন্ডেশনের সিনিয়র সদস্য অঞ্জন রায় সঞ্জয়, নাজমা আক্তার আঁখি, পাবেল আহমদ, অঞ্জন বিশ্বাস, প্রান্ত দাশ সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বছর সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সিটি মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৯৭ জনকে বিভিন্ন গ্রেডে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২ জন, সাধারণ গ্রেডে ২০ জন, বিশেষ গ্রেডে ২৯ জন এবং বিশেষ বিবেচনায় ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
প্রতিবছরের ধারাবাহিকতায় নির্বাচিত ৯৭ জন শিক্ষার্থীকে নিয়ে শীঘ্রই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে সংবর্ধিত করা হবে। উক্ত অনুষ্ঠানের তারিখ ও স্থান পরবর্তীতে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে সিটি আদর্শ ফাউন্ডেশন প্রতিবছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে নির্বাচিত হয়েছে সানজিদা হোসেন (৬ষ্ঠ) ও মৌটুসী দে (৮ম)।
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে অক্ষর পাল (৬ষ্ঠ), অভিরাজ তালুকদার (৮ম), মিকদাদ সাবাব (৮ম), মাইশা মাহজাবিন মিমিয়া (৪র্থ), আফিয়া আনজুম (৮ম), সৌমিতা দাশ (৬ষ্ঠ), জিয়ান আবির (৭ম), ত্রপা দাশ টুসু (৬ষ্ঠ), আদিল আহনাফ (৭ম), ফাহমিদা ফেরদৌস নাজীফা (৬ষ্ঠ), মোছা: মোবাশ্বিরা হাসান সাদিয়া (৮ম), রিয়ান আদিব (৫ম), নিশীথ পাল (৬ষ্ঠ), রুহিত দেবনাথ (৭ম), সৃজন তালুকদার অর্পন (৮ম), সৌমিত্র দে শোভন (৮ম), মিমি সরকার (৭ম), হৃদবল্লভ দাস (৮ম), পার্থ চক্রবর্তী (৬ষ্ঠ) ও উৎস তালুকদার (৮ম)।
বিশেষ গ্রেডে বৃত্তি অর্জন করেছে স্নিগ্ধ পাল (৭ম), জান্নাতুল মাওয়া মাইশা (৪র্থ), প্রান্তিকা দাশ প্রজ্ঞা (৬ষ্ঠ), নাফিস সামি (৫ম), নেহা দাস তালুকদার (৫ম), নিবেদিতা ভৌমিক (৬ষ্ঠ), মোছা আয়েশা জাহিন (৮ম), আবির সরকার সূর্য (৬ষ্ঠ), বিজয় দাস তালুকদার (৭ম), ফাতেমা জান্নাত (৫ম), সাদাত ইহতিশাম জোহা (৬ষ্ঠ), কুশান সরকার (৬ষ্ঠ), মো সৈকত হোসেন (৮ম), শ্রাবন্তী দাশ (৭ম), রাইসা জান্নাত আনফা (৭ম), সৌমিত্র দাস ঋক (৬ষ্ঠ), উর্বশী রাই তালুকদার (৭ম), তাসফিয়া আমির মিনহা (৮ম), অনিন্দ্য দাস রোহান (৪র্থ), নির্জন সরকার বর্ণ (৪র্থ), মাহাদী শুভ (৪র্থ), উৎস দাস সকাল (৬ষ্ঠ), মো আল—আমিন (৮ম), প্রীতম চৌধুরী (৮ম), ইসফা জাহান (৪র্থ), নিহারিকা তালুকদার বর্ষা (৫ম), প্রাচী রানী সরকার (৬ষ্ঠ), সুভদ্রা তালুকদার তুলি (৬ষ্ঠ) ও অব্রিক তালুকদার (৫ম)।
এছাড়া বিশেষ বিবেচনা গ্রেডে নির্বাচিত হয়েছে ফারিহা জান্নাত (৫ম), শুভশ্রী দাশ শ্রেয়া (৫ম), স্নিগ্ধা সরকার (৬ষ্ঠ), পায়েল পুরকায়স্থ তিথি (৮ম), মারজান আহমদ (৪র্থ), সৌমিত মজুমদার (৫ম), রুদ্র চৌধুরী (৬ষ্ঠ), রোহান এষ চৌধুরী (৮ম), অদ্রিজা ব্যানার্জি প্রাপ্তি (৫ম), দিঘী সরকার (৬ষ্ঠ), অহনা চৌধুরী (৭ম), স্নেহা তালুকদার মীম (৭ম), রিদি রায় (৮ম), স্নিগ্ধা রানী দাস (৮ম), নাজিফা আফসার তুবা (৮ম), প্রহর দাস প্রতীক (৪র্থ), মহার্ঘ গোস্বামী (৮ম), স্নিগ্ধা সরকার (৬ষ্ঠ), এহসানুল করিম (৫ম), কাজী জান্নাতুল ফেরদাউস (৪র্থ), শুচি রায় (৫ম), সুমাইয়া আক্তার (৫ম), নাতাসা রহমান জাকিয়া (৬ষ্ঠ), সুষমা দাস (৮ম), অনিরুদ্ধ রায় (৪র্থ), মোহসিন রহমান মিনহা (৬ষ্ঠ), মৌন দেব (৬ষ্ঠ), নীলাশ্রী সমাজপতি স্নেহা (৭ম), শুভশ্রী ব্যানার্জি (৮ম), সৈয়দ ফারিয়া হোসেন সুবাহা (৫ম), আরাধ্যা দত্ত (৭ম), স্বপ্নীল হালদার (৫ম), মোঃ আখইয়ার হোসেন আদীব (৭ম), শ্রেয়সী রায় শ্রেয়া (৪র্থ), ফারিয়া আক্তার জবা (৫ম), মিশন তালুকদার (৫ম), সুধৃতি দেব অবন্তী (৪র্থ), সিম্মি চৌধুরী (৬ষ্ঠ), নওরিন আহমেদ সুনেহরি (৭ম), প্রাঙ্গন দাশ (৪র্থ), স্নেহা সরাকার (৬ষ্ঠ), রুপালী বিশ্বাস শান্তা (৭ম), অগ্নিলা দাশ তালুকদার মুন (৭ম), বর্ষণ রাউত প্রান্তিক (৪র্থ), চাঁদনি দাস (৮ম) ও শর্মীষ্টা দাস (৬ষ্ঠ)।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ