editor
প্রকাশিত: 7:30 PM, November 29, 2026
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গত শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৬৬ জন ভোটারের মধ্যে ১১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাম রহমান শিপু ১০৯ ভোট পেয়ে এবং সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমদ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন সভাপতি ফয়জুল হাসান, অর্থ সম্পাদক আবদুল আহাদ বিলাস, ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন, শিক্ষা সম্পাদক ইকরাম আহমদ, সমাজ সেবা সম্পাদক আমিনুর রহমান বাচচু, ক্রীড়া সম্পাদক সেমুল আহমদ, সংস্কৃতি সম্পাদক আমিনুর রহমান রুহেল, প্রচার সম্পাদক আবু তাহের যায়েদ।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলী হায়দার মজনু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন পীর মো. আলী মিলন, এম এ মতিন, আব্দুল আহাদ, সালেহ ইব্রাহিম ও মাসুম আহমদ। প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন শিক্ষক মাহবুব হাসান এবং পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আবু সায়েম চৌধুরী ও সাহাদাত হোসেন রানা।
নির্বাচনের দিন রাত ৮টায় আহ্বায়ক কমিটির উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
যুগ্ম আহ্বায়ক আলী হোসেন হাসনু-এর সঞ্চালনায় এবং নবগঠিত ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আহ্বায়ক সাইদ আহাদ জাহাঙ্গীর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রফিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আবুল কাহির, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, তাতী পাড়া সমাজ কল্যান সংস্থার সভাপতি সাখায়াত শাহী, হাওয়া পাড়া বিশিষ্ট মুরব্বি জলকত হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খানসহ এলাকার গণ্যমান্য মুরব্বি, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ