editor
প্রকাশিত: 8:52 PM, February 27, 2022
সিলেটের শাহপরান থানাধীন দত্তগ্রাম খিদিপুর গ্রামে স্ত্রীকে পরকীয়ায় বাধা প্রদান এবং মামলা দেওয়ায় স্বামীকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বামী মো. মুরাদ আহমদ সিলেটের শাহপরান (রহ.) এর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার নং ২৭। ভুক্তভোগী মুরাদ আহমদ দত্তগ্রাম খিদিরপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে।
পরকীয়ার ঘটনায় মুরাদ আহমদ ২০২১ সালের ১ নভেম্বর মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে স্ত্রী রাবিয়া সুলতানা, পীরের বাজারের সবুজ মিয়া ও মৃত ইলিয়াছ আলীর ছেলে আতিকুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩১৪/২০২১।
জিডি ও মামলা সূত্রে জানা যায়, ১নং আসামী রাবিয়া সুলতানা মামলার বাদী মো. মুরাদ আহমদের বিবাহিতা স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে। সংসারের খরচ চালাতে পরিবারকে দেশে রেখে বিদেশে পাড়ি জমান মুরাদ আহমদ। প্রায়ই মুরাদ আহমদ প্রবাস থেকে স্ত্রীর কাছে টাকা পাঠান। ২নং আসামী সবুজ মিয়ার সাথে তার স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে দেশে চলে আসেন মুরাদ আহমদ। একবছর পর মুরাদ আবারো প্রবাসে চলে যান। প্রবাসে থাকাবস্থায় তিনি আবারো তাদের পরকীয়ার কথা জানতে পারেন। পরে তিনি দেশে এসে শালিস বৈঠকের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করেন। কিন্তু তার স্ত্রী রাবিয়া সুলতানা তা মেনে নেননি। ২০২১ সালের ১৮ জুলাই রাত ১০টার দিকে রাবিয়া সুলতানা দা দিয়ে মুরাদ আমদকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপ দিলে অল্পের জন্য বেঁচে যান তিনি। আসামী রাবিয়া সুলতানা, সবুজ মিয়া, তার সহযোগী আতিকুর রহমান ও ফরহাদগংরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মুরাদ আহমদকে হুমকি দিয়ে যাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি মুরাদ আহমদ মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় তারা। বর্তমানে মুরাদ আহমদ জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন। এব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
5 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
2 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
6 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা