editor

প্রকাশিত: 5:41 PM, March 3, 2022

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ: ল্যাভরভ

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ: ল্যাভরভ

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ: ল্যাভরভ

অনলাইন ডেস্ক
তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এ কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মস্কোতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন- রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এর জবাবে ল্যাভরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে শুধু পারমাণবিক যুদ্ধ। তিনি আরও বলেছেন, এ বিষয়টি আছে শুধুমাত্র পশ্চিমা রাজনীতিকদের মাথায়। রাশিয়ার মানুষের মাথায় এ চিন্তা নেই। যদি আমাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষেই যুদ্ধ হয়, তাহলে যারা এই পরিকল্পনা করছেন, আমার মতে আমাদের বিরুদ্ধে এমন পরিকল্পনা করছেন তারা।
সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, তারাও ইউরোপকে পরাধীন করছে। ইউক্রেনে বর্তমান সরকার একটি নাৎসীপন্থি শাসকগোষ্ঠী বলেও তিনি রাশিয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। বলেন, গ্যাংগুলো মারিউপোল সহ বিভিন্ন শহরে লুটপাট করছে। ইউক্রেনিয়ানরা এখন বেসামরিক জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

তিনি এক্ষেত্রে হলিউডের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, জনগণের উচিত হবে না পশ্চিমা মিডিয়ার চিত্রনাট্যের এই হলিউডের ছবি দেখা। এই মিডিয়ায় আছে অসৎ উদ্দেশ্য। একই সঙ্গে রাশিয়ার নিরাপত্তার বিনিময়ে পশ্চিমারা ন্যাটোকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাপোলিয়ন এবং হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, অতীতে ন্যাপোলিয়ন এবং হিটলার ইউরোপকে পরাধীন করার লক্ষ্য নিয়েছিল। আর এখন সেই কাজ করছে যুক্তরাষ্ট্র। জার্মানির নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন বাতিল করেছে ইউরো। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই সিদ্ধান্তের পিছনে আছে যুক্তরাষ্ট্র।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির