editor
প্রকাশিত: 10:29 AM, March 11, 2022

নিত্যপণ্যের চড়া দাম, অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
নিজস্ব প্রতিবেদক
২০০ টাকার নিচে কোনো মাছ নেই। দেশি মুরগি ৫০০ টাকা। সোনালি মুরগির কেজি ৩০০ টাকা। ব্রয়লার মুরগি ১৬৫-১৭০ টাকা।
গরুর মাংস ৬৫০-৬৭০, খাসির মাংস ৯৫০-১০০০ টাকা। ৫০ টাকার নিচে চাল নেই। তেল ১৭০-১৭৫ টাকা, চিনি ৮০ টাকা। সব ধরনের সবজির দামও চড়া। এমন অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে অনেকটা অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাঁদের অনেকেই বলেছেন, বাজারে যেতে ভয় পান তাঁরা।
গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, তেল, পেঁয়াজ, মাছ, সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। তবে দাম নাগালের বাইরে। গত দুই সপ্তাহ বাজারে সয়াবিন তেলের সংকট থাকলেও গতকাল সরবরাহ ছিল ভালো। দোকানে তেল চেয়ে পাচ্ছেন ভোক্তারা। তবে পাঁচ লিটার বোতলের সংকট ছিল গতকালও। বিক্রি হয়েছে গায়ের দামে।
বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, কম্পানিগুলো তেল দিচ্ছে এখন। তাই বাজারে সংকট নেই। তবে এক কেজি ও দুই কেজি তেলের বোতল দিলেও পাঁচ কেজি তেলের বোতল কম দিচ্ছে।
মুরগি ব্যবসায়ী ফিরোজ মিয়া বলেন, মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুরগির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়েছে। ডিমের দামও বেড়েছে, ডজন ১১৫ থেকে ১২০ টাকা।
দোকানিরা জানান, মাছের দাম এ বছরের শুরু থেকেই বাড়তি। চাষের প্রতি কেজি বড় রুই মাছ ৩০০-৩৫০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৫০-২৭০ টাকায় বিক্রি হয়েছে গতকাল। তিন থেকে পাঁচ কেজি ওজনের কাতল মাছ ৩৫০-৪০০ টাকা কেজি। দুই থেকে তিন কেজি ওজনের কাতল ৩০০-৩৫০ টাকা আর এক থেকে দেড় কেজি ওজনের কাতল ২৪০-২৮০ টাকায় বিক্রি হয়েছে।
মাছ ব্যবসায়ী মো. রুবেল বলেন, বাজারে মাছের সরবরাহ ভালো। আড়ত থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হয়।
বাজারে গতকালও ৬০-৬৫ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায়নি। দেশি ভালোমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। ভারত ও মিয়ানমারের পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে আড়ত ব্যবসায়ীরা বলেন, ‘বাজারে এখন প্রচুর পেঁয়াজ আছে। আমদানি অনেক হচ্ছে। কিন্তু খুচরা ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পেঁয়াজ কিনে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করে। ’
বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার। কাঁচা মরিচের দাম বেড়ে ১২০ টাকা হয়েছে। করলা ১২০ টাকা, মটরশুঁটি ৮০ টাকা, টমেটো ৫০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, ফুলকপি-পাতাকপি ৪০ টাকা, বরবটি ১০০ টাকা, আলু ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
কাঁচামালের ব্যবসায়ী মো. সেজান বলেন, সবজির দাম চলতি সপ্তাহে বাড়েনি, যা বাড়ার আগেই বেড়েছে। কারণ শীতের সবজি কমে যাচ্ছে।
সুমন হাওলাদার নামের এক ক্রেতা বলেন, এমন কোনো পণ্য নেই যে কেজিপ্রতি ৩০-৫০ টাকা বাড়েনি। তার মধ্যে পেঁয়াজ ও তেলের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তাই এখন বাজারে আসতে ভয় হয়।
তেলের সরবরাহের বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমরা বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ দিচ্ছি। তেলের দাম বাড়তে পারে এমন গুজবে কিছু অসাধু ব্যবসায়ী মজুদ করে বাজারে সংকট তৈরি করেছিল। ’
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির