editor

প্রকাশিত: 9:45 PM, March 13, 2022

সুনামগঞ্জে প্রতিনিধি সম্মেলনে বক্তারা: এ দেশে সব ভালো কাজ আ.লীগ সরকার করেছে

সুনামগঞ্জে প্রতিনিধি সম্মেলনে বক্তারা: এ দেশে সব ভালো কাজ আ.লীগ সরকার করেছে

সুনামগঞ্জে প্রতিনিধি সম্মেলনে বক্তারা: এ দেশে সব ভালো কাজ আ.লীগ সরকার করেছে

সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই দেশ যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মানুষ যুদ্ধে গিয়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করে। আমরা বঙ্গবন্ধুর পথ ধরেই এগিয়ে যাচ্ছি। যেই দেশকে তলাবিহীন ঝুঁড়ি বলা হতো আজ তা দুনিয়ার কাজে উন্নয়নের উদাহারণ। এদেশে যা ভালো কাজ হয়েছে সব আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগের বিকল্প নেই। সকলকে সুসংগঠতি হতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। দলের স্বার্থে সকল বিভেদ ভুলে যেতে হবে।

রবিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তে জেলা আওয়ামী লীগ, উপজেলা ও ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে নেতৃবৃন্দের অংশগ্রহণের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুতিউর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আমাদের সামনে মাত্র দুইটি বছর রয়েছে। এই দুই বছরের মধ্যে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। দলের অনেক নেতার মধ্যে আস্তা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে। সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্য পারস্পারিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করতে হবে। দলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে তবে এই প্রতিযোগিতা যেনো দলকে বিব্রতের মধ্যে না ফেলে। জামাত শিবির এদেশে স্বাধীনতায় বিশ্বাস করে না। জামায়াত বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। দলীয় নেতাকর্মীদের বেশি প্রাধান্য দিতে হবে।

প্রধান বক্তা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। দেশ যখন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র থেমে নেই। দেশ বিরোধী চক্র আমাদের নেত্রীর বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। ঢাকায় বসে নয় জেলায় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে। সকলের আমলনাম নেত্রীর কাছে যায়। আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে দলের নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিককল্পনা মন্ত্রী এম মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব, মজুর সাধারণ মানুষের চিন্তা করেন। তিনি হাওর, পাহার, চর, উপকূল এলাকার মানুষের উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের যোগ দেয়ার পর তার আনুগত্য মেনে কাজ করছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সাংসদ মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ শামীমা আক্তার খানম, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির