editor
প্রকাশিত: 7:27 PM, March 15, 2022

সুনামগঞ্জে ৫০ দম্পতিকে সংসার জীবনে ফেরাল আদালত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৫০ দম্পতিকে আইনি জটিলতা নিরসন করে তাদের সংসার জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এক যুগান্তকারী রায় ঘোষনা করেন। পরে সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় মামলার বাদী-বিবাদী, তাদের আইনজীবী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়- পারিবারিক কলহ, ভুল বোঝাবুঝি, যৌতুক, নির্যাতন ও পরিবারের অমতে বিবাহসহ বিভিন্ন কারণে আদালতে দায়ের করা মামলায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ৫০টি পরিবার। এর ফলে অনেকের সংসার ভেঙ্গে যায়। অনেক অবুঝ সন্তান বিচ্ছিন্ন হয়ে যায় তার বাবা-মায়ের কাছ থেকে। এসব নানান সমস্যা নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিজের স্বামীর বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাগুলো দায়ের করেছিলেন ৫০ নারী।
তাদের সন্তানদের ভবিষ্যৎ ও সুখের জীবন ফেরানোর জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এক যুগান্তকারী রায় ঘোষনা করে। কোনো আসামীকে কারাগারে না পাঠিয়ে সংসার জীবন চালিয়ে যাওয়ার শর্তে বাদীদের সঙ্গে আপোষ করিয়ে দেন। এই রায়ের ফলে অর্ধশত নারী-পুরুষ আবার তাদের সংসার জীবনে ফিরে যান।
এব্যাপারে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এডভোকেট নান্টু রায় সাংবাদিকদের বলেন- সংসার করার শর্তে ৫০ দম্পতি অঙ্গিকারনামা দেওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এই রায়ে সবাই আনন্দিত।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির