editor

প্রকাশিত: 9:52 PM, March 21, 2022

সুনামগঞ্জে ৯শর্তে ৭০জন শিশুকে মুক্তি দিয়েছে আদালত

সুনামগঞ্জে ৯শর্তে ৭০জন শিশুকে মুক্তি দিয়েছে আদালত

সুনামগঞ্জে ৯শর্তে ৭০জন শিশুকে মুক্তি দিয়েছে আদালত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৯ শর্তে ৭০ জন শিশুকে মুক্তি দিয়েছে আদালত। এসব শিশুদের বিরুদ্ধে চুরি, মারামারি ও পারিবারিক সহিংসতাসহ নানান অপরাধে থানা ও আদালতে ৫০ মামলা দায়ের করা হয়েছিল।
আজ সোমবার (২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন অভিযুক্ত শিশুদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য ৯ শর্তে মুক্তি দেন। পরে মুক্তিপ্রাপ্ত শিশুদের হাতে জাতীয় পতাকা, ফুল ও ডায়রি তুলে দেন ওই বিচারক।
আদালত কর্তৃক শর্তগুলো হলো- (১) নিয়মিত পড়ালেখার পাশাপাশি ভালো কিছু করা এবং তা ডায়রীতে লিখে রাখা, (২) মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানা, (৩) সবার সাথে সু-সম্পর্ক রাখা ও ভাল ব্যবহার করা, (৪) বাবা-মা সহ গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলা ও বাবা-মায়ের সেবা যতœ ও কাজে সাহায্য করা, (৫) নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা ও ধর্মকর্ম পালন করা, (৬) প্রক্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা, (৭) অসৎ সঙ্গ ত্যাগ করা, (৮) মাদক থেকে দূরে থাকা ও (৯) ভবিষ্যতে কোন অপরাধের সাথে নিজেকে না জড়ানো।
আর এই শর্তগুলো শিশুরা পালন করছে কিনা তা পর্যবেক্ষনের দায়িত্ব দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা প্রবেশন কর্মকর্তা শফিউর রহমানকে। এব্যাপারে তিনি বলেন- আদালতের ব্যতিক্রমী রায়ে সবাই আনন্দিত। এই রায়ের মাধ্যমে বিপদগামী শিশুরা তাদের অনিশ্চিত জীবনকে সুন্দর ভাবে সাজানোর সুযোগ পেয়েছে। আমি আদালতের নির্দেশ মতো শিশুদের সব সময় নজরদারীতে রাখব। তারা আদালতে শর্তগুলো সঠিক ভাবে পালন করছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখব।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি নান্টু রায় সাংবাদিকদের বলেন- ৫০ টি মামলায় ৭০জন শিশু দীর্ঘদিন যাবত আদালতে হাজিরা দিতে হয়েছে। অনেকেই জেল খেটেছে। এসব নানান সমস্যায় তাদের সুন্দর জীবন অনিশ্চিত হয়ে পড়ে গিয়েছিল। আদালতের বিজ্ঞ বিচারক শর্ত সাপেক্ষে যে রায় দিয়েছেন তা প্রতিটি শিশুর জীবনে সুফল বয়ে আনবে। আদালতের রায়ে শিশু ও তাদের পরিবারের সদস্যরা খুবই খুশি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির