editor

প্রকাশিত: 12:12 AM, March 22, 2022

ওয়াদা রেখেছি, আজ প্রতিটি ঘর আলোকিত

ওয়াদা রেখেছি, আজ প্রতিটি ঘর আলোকিত

ওয়াদা রেখেছি, আজ প্রতিটি ঘর আলোকিত

অনলাইন ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ওয়াদা দিয়েছিলাম মুজিববর্ষে প্রতিটি ঘরে আলো জ্বালাবো। ওয়াদা রেখেছি। আজ দেশের প্রতিটি ঘর আলোকিত হয়েছে । গতকাল দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বজনহারা, দেশহারা হয়ে রিফিউজি হয়ে থাকতে হয়েছিল বিদেশের মাটিতে। বেশ সময় লেগেছিল এ আঘাত সহ্য করতে। ’৯৬ সালে ২১ বছর পর সরকার গঠন করি।

তখন দেশে ছিল বিদ্যুতের জন্য হাহাকার, সামান্য কিছু লোক বিদ্যুৎ পেতো। গ্রামে গ্রামে তো বিদ্যুৎ নাই। আমরা উদ্যোগ নিলাম। শুধু সরকারই না, বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদন করে মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাবো। যেখানে মাত্র ১৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম, ৫ বছরের মধ্যেই আমরা ৪৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হলাম। দুর্ভাগ্য আমরা ২০০১-এ সরকারে আসতে পারিনি। ২০০৮-এর নির্বাচনের পর যখন ২০০৯-এ সরকার গঠন করি তখন দেখলাম ৪৩শ’ থেকে কমে ৩২শ’তে নেমে গেছে বিদ্যুৎ। মানুষ সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বাংলাদেশ সেখানে পিছিয়ে যাচ্ছিল। এ ছাড়া ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যারা সরকারে ছিল এদেশকে এগিয়ে নেয়ার কোনো আন্তরিকতাই তাদের ছিল না। এটাই হচ্ছে দুর্ভাগ্য এদেশের মানুষের।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের পর ২০২২ পর্যন্ত এই ১৩ বছর একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পেরেছি বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। আমরা সেটাই বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ্।

রাঙ্গাবালী, নিঝুম দ্বীপ, সন্দ্বীপ এলাকায় নদীর তলদেশ থেকে আমরা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। ২১০০ সালের ডেল্টা প্ল্যান আমরা করে দিচ্ছি। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে যাতে বাংলাদেশ আর পেছনে না ফেরে।’

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিপিসিএল)’র ব্যবস্থাপনা পরিচালক এএম খোরশেদ আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চীনের রাষ্ট্রদূত লি জিমিং, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সিনিয়র সচিব, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছালে রামনাবাদ চ্যানেলে ২২০টি বর্ণাঢ্য পাল তোলা নৌকা পতাকা নাড়িয়ে ও সংগীত পরিবেশন করে আকর্ষণীয় ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রতিটি নৌকায় ৫ জন জেলে রঙিন পোশাকে সজ্জিত হয়ে এ ডিসপ্লেতে অংশ নেন। প্রধানমন্ত্রীকে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে বসে জেলেদের এ ডিসপ্লেতে মুগ্ধ হয়ে তার ব্যবহৃত মুঠোফোনে ছবি তুলতে দেখা গেছে। এ ছাড়া ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সভাস্থলে প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতের অগ্রগতির উপর বিশেষ প্রামাণ্য চিত্র উপভোগ করেন। পরে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ও দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণার পর পর রঙিন আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে তাপ বিদ্যুৎকেন্দ্র ও এর পার্শ্ববর্তী এলাকার নীল আকাশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের ১৩তম দেশ। এশিয়ায় সপ্তম ও দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে বাংলাদেশ নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি)’র মধ্যে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়। ২০১৬ সালের ১৪ই অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণকাজ শুরুর পর ২০২০ সালের ১৫ই মে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে উৎপাদন করে জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয় (বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড) বিসিপিসিএল। পরে ওই বছরের ৮ই ডিসেম্বর আল্ট্রা সুপার প্রযুক্তি ব্যবহার করে দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এ বিদ্যুৎকেন্দ্রটি। কিন্তু গোপালগঞ্জ সাব-স্টেশনের ধারণক্ষমতা কম থাকায় এবং গোপালগঞ্জ থেকে ঢাকার আমিন বাজার পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ এখন পর্যন্ত সরবরাহ করতে পারছে না এ বিদ্যুৎকেন্দ্রটি। তবে এ বছরের ডিসেম্বর মাস থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবে এ পাওয়ার প্লান্টটি। ১ হাজার একর জমির উপর নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ২.৪ বিলিয়ন ইউএস ডলার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির