editor
প্রকাশিত: 4:38 PM, September 23, 2021
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের প্রতিষ্ঠাতা আবু সালেহ মো. তাহের (আবু তাহের)’র বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ‘তাহেরের যন্ত্রণায় অতিষ্ঠ খাগাইলবাসী’ শীর্ষক সংবাদের সাথে ভিন্নমত প্রকাশ করেছেন আবু সালেহ মো. তাহের (আবু তাহের) নিজে।
তিনি এক বিবৃতিতে বলেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। হ্যাল্পিং হ্যান্ডস সিলেট নামক আমার সামাজিক সংগঠন দ্বারা বিভিন্ন সামাজিক কার্যক্রম বর্তমানেও পরিচালিত হচ্ছে। যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে, সাম্প্রতিক করোনা মহামারীর সময়ে সিলেট শহরে ফ্রী অক্সিজেন সহায়তা প্রদান থেকে নিয়ে শহরের অসহায় মানুষদের মধ্যে প্রতি সপ্তাহে খাবার বিতরণ কর আসছি আমরা। তাহা বিভিন্ন অনলাইন পোর্টালে প্রশংসার সহিত প্রকাশিত হয়েছে। এতে করে একটি মহল হিংসাপরায়ণ হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার সম্মান হানীর লক্ষ্যে কিছুসংখ্যক ভূঁইফোড় অনলাইন পত্রিকায় আমাকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা, ভূয়া, ভিত্তিহীন সংবাদ করা হচ্ছে, যা আমার শুভাকাঙ্খীদের মাধ্যমে আমার দৃষ্টি গোচর হয়। এবং আমি সুস্পষ্ট ভাবে এসব ভূয়া ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। উক্ত নিউজে পরিবেশিত বিষয়াদির সাথে আমি কখনোই জড়িত ছিলাম না, এমনকি আমার নামে এ সংক্রান্ত কোন জিডি কিংবা মামলা কোন কিছুই নেই। এমতাবস্থায় এসব ভুয়া সংবাদের মাধ্যমে আমাকে সামাজিক পারিবারিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে যাহার কোন সত্যতা নেই। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এসব নিউজ করার পূর্বে সত্যতা যাচাই করে নেয়ার জন্য। ভবিষ্যতে এরুপ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আমার সম্মানহানির চেষ্টা করা হলে আমি আইনী পদক্ষেপ নিতে বাধ্য হবো।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১