editor

প্রকাশিত: 11:25 PM, March 24, 2022

ঢাকা-টরন্টো ‘মর্যাদা রক্ষার’ ফ্লাইটে খরচ ৪ কোটি টাকা

ঢাকা-টরন্টো ‘মর্যাদা রক্ষার’ ফ্লাইটে খরচ ৪ কোটি টাকা

ঢাকা-টরন্টো ‘মর্যাদা রক্ষার’ ফ্লাইটে খরচ ৪ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ ও কানাডার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৬ মার্চ ঢাকা-টরন্টো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট মূলত ‘মর্যাদা রক্ষার ফ্লাইট’। এতে সরকারের খরচ হবে চার কোটি টাকার বেশি। উদ্বোধনী এই ফ্লাইটে থাকবেন ১২০ জন যাত্রী। এর মধ্যে সাধারণ যাত্রী ৩৬ জন। আর ফিরতি ফ্লাইটে থাকবেন ১৪০ জন যাত্রী। সেখানে সাধারণ যাত্রী থাকছেন ১৯ জন।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে টরেন্টো রুটে ফ্লাইট চালু নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা এসব তথ্য জানান। ২৬ মার্চে ঢাকা-টরন্টো ফ্লাইটের উদ্বোধনী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সরাসরি বিমান চলাচলের বিষয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সব বিধিগত প্রক্রিয়া সম্পন্ন করে ২৬ মার্চ প্রথমবারের মতো বিমান ঢাকা-টরন্টো গন্তব্যে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। কানাডার সঙ্গে একটা ফ্লাইট পরিচালনা করা আমাদের জন্য এটা একটা মর্যাদার বিষয়। আমরা চিন্তা-ভাবনা করেই ফ্লাইট শুরু করছি। আমাদের ট্রিপ ফ্রিডম থাকবে না, তা নয়। কানাডীয় কর্তৃপক্ষ বলেছে, এই মুহূর্তে ফ্লাইট পরিচালনা করতে হলে সরাসরি করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা-টরন্টো ফ্লাইটটি ২৬ মার্চ রাত সাড়ে এগারোটায় যাত্রা করে কানাডায় পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সোয়া ৭টায়। ফিরতি ফ্লাইটটি ২৯ মার্চ কানাডার স্থানীয় সময় সকাল ১০টায় যাত্রা শুরু করে ৩০ মার্চ বাংলাদেশের স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় পৌঁছাবে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হবে। এতে আসন থাকবে ২৯৮টি। ২৬ মার্চ যাওয়ার দিন ১৮ ঘণ্টা ও ফেরার ফ্লাইট ১৬ ঘণ্টা সময় লাগবে। তবে বাণিজ্যিকভাবে ফ্লাইট শুরু হলে ফ্লাইটসূচি হবে ১৬ ঘণ্টার।

বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি ঢাকা-টরন্টোর ঐতিহাসিক সরাসরি ফ্লাইট। দুই দেশের মধ্যে বছরে প্রায় তিন বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এক লাখেরও অধিক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক আমাদের দেশে বাস করেন। আট হাজারের বেশি শিক্ষার্থী কানাডায় লেখাপড়া করছেন। এটা একটা সুযোগ দুই দেশের মানুষের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর।

পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার।

টরন্টো ফ্লাইট কতজন সরকারি কর্মকর্তা সরকারি খরচে বিমানের অফিস ঠিক করাসহ আরও কয়েকটি কাজে যাচ্ছেন- এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, টরন্টোতে বিমানের অফিস ঠিক হয়েছে আরও এক মাস আগে। আমরা গিয়ে সে অফিস উদ্বোধন করবো। টরন্টোতে জিএসএ নিয়োগ এখন নির্ধারণ হওয়ার পথে। আমাদের পক্ষ থেকে যত প্রস্তুতি, সব নেওয়া হয়েছে। আমি নিজে টরন্টো নাও যেতে পারি, সচিব যাবেন না, বিমানের এমডিও যাবেন না।

মাহবুব আলী বলেন, এই করোনা পরিস্থিতিতেও স্বল্প সময়ে টরন্টো ফ্লাইটের প্রস্তুতি নেওয়া হয়েছে। এভাবে চিন্তা করলে হবে না যে শুরুতেই এখানে লস হবে। লস মাথায় নিলে বিমান ফ্লাইট পরিচালনা করা যাবে না। ফ্লাইট পরিচালনায় এটা সবচেয়ে কার্যকর বাজার হবে। অনেক জায়গায় সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে কানাডায় সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রস্তুতি ছাড়াই বিমানের টরন্টো ফ্লাইট শুরু কেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, যে অভিযোগগুলো এনেছেন, আমি একবারও বলবো না, এগুলো সত্য না। আবার এটাও বলবো না, সবগুলোই সত্য। বিমানের অব্যবস্থাপনা নেই এটা বলা যাবে না। কিন্তু বিমানে একটা কঠিন সময় পার হয়েছে। করোনায় বহু এয়ারলাইনস দেউলিয়া হয়েছে। আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা হয়তো যথাযথ সেবা দিতে পারিনি। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি।

২৬ মার্চ টরন্টো ফ্লাইট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, টরন্টোতে পরীক্ষামূলক ফ্লাইট চালু করতে গেলে যাত্রীসংখ্যা অর্ধেকের নিচে রাখতে হবে। ১২০ যাত্রী নিয়ে টরন্টো যাচ্ছে, ১৪০ জন নিয়ে ঢাকা ফিরবে। আমরা মার্কেটিং করবো, পরবর্তীতে যাত্রী সংখ্যা অবশ্যই বাড়বে।

চার কোটি টাকা ব্যয়ে টরন্টোতে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটটি সরকারের প্রয়োজন নাকি অপচয়- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রত্যাশা করি, এটা প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানাডার সঙ্গে ফ্লাইট পরিচালনা করা প্রয়োজন, পৃথিবীর অনেক দেশই তা পারছে না। আমরা এটা করতে পেরেছি। এই ফ্লাইট কার্যকর হবে।

কোটি টাকা খরচ করে বিমানের উড়োজাহাজ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কেন এই ফ্লাইটে যাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, স্বাধীনতা দিবসকে স্মরণ করার জন্য ওই দিনে টরন্টো ফ্লাইট পরিচালনা করবো বলে টার্গেট নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে কানাডীয় কর্তৃপক্ষ আমাদের জানায়, বোর্ডিং অটোমেশন সিস্টেম সমন্বয় করতে ১২ সপ্তাহ সময় লাগবে। এরপর আমাদের অনুরোধে তারা অনুমতি দেয় ২৬ মার্চ একটি ফ্লাইট চালানোর। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি চূড়ান্ত। শুধু তাদের পক্ষ থেকে যে সমন্বয় বাকি সেটি করতে সময় চেয়েছে।

টরন্টো ফ্লাইটে সাধারণ যাত্রী কতো, টিকিট বিক্রি শুরুর পরই শেষ কেন- এসব প্রশ্নের জবাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (করপোরেট প্ল্যানিং ট্রেনিং) এয়ার কমোডর মো. মাহবুব জাহান খান বলেন, টরন্টোর উদ্বোধনী ফ্লাইটটি পরিচালনা করতে চার কোটি টাকার বেশি খরচ হবে। ওই ফ্লাইটে ৩৬ জন সাধারণ যাত্রী যাবেন। আর ফিরতি ফ্লাইটে যাত্রী থাকবেন ১৯ জন। টিকিট বিক্রি হয়েছে, টিকিট এখনো পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।

টরন্টো ফ্লাইট বাণিজ্যিকভাবে কতটুকু কার্যকর হবে- এমন প্রশ্নের জবাবে মাহবুব জাহান খান বলেন, প্রথম দিনের ফ্লাইটে ১২০ থেকে ১৩০ জন যাবে। বাণিজ্যিক ফ্লাইট হলে যাত্রী সংখ্যা ২২০ থেকে ২৩০ হবে। এ হিসাবে কার্যকর হবে এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা। প্রথম দিনের ফ্লাইটে যাত্রী কম। পরে সময় কম লাগবে, যাত্রী বেশি নেওয়া যাবে।

বিশ্বের বিভিন্ন দেশে বিমানের ফ্লাইট চালুর কয়েক মাস পরে বন্ধ হয়ে যায়, এটি এড়াতে টরন্টো ফ্লাইট নিয়ে ‘মার্কেট রিসার্চ’ করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানের এই পরিচালক বলেন, সেটি আমরা চিন্তা করেছি। শুরু করে হুট করে বন্ধ করা যাবে না। টরন্টোকে বাণিজ্যিক ফ্লাইট হিসেবে ঘোষণা করেছি, কারণ আবেদন করা হয়েছে বাণিজ্যিক ফ্লাইট হিসেবেই। হুট করে পরিবর্তন সম্ভব না।

টরন্টো ফ্লাইট পরিচালনা করতে কেন আরও ১২ সপ্তাহ সময় লাগবে? বিমানের অফিস ভাড়া হয়নি, জেনারেল সেলস নিয়োগ হয়নি, তবু কেন এতো তাড়াহুড়ো-এসব প্রশ্নের জবাবে বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বলেন, এগুলো খুবই উচ্চ পর্যায়ের টেকনিক্যাল বিষয়। নিরাপত্তাসহ আরও কিছু কাজ বাকি আছে, এ কারণে সময় লাগছে। প্রথমবারের মতো বাণিজ্যিক ফ্লাইট চালু হবে, এ কারণে সময় লাগবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির