editor
প্রকাশিত: 7:24 PM, April 6, 2022

হরিপুরে বাস-টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস, টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অপর দু’জন টমটমের যাত্রী ছিলেন।
আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি হরিপুর বাজারের অদূরে পৌঁছালে হঠাৎ করে একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে বাসের সামনে এসে পড়ে। মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আরোহী নিহত হন। এ সময় বাসের সঙ্গে টমটমটিরও সংঘর্ষ হলে এক শিশুসহ দু’জন মারা যান। তারা টমটমের যাত্রী ছিলেন।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এতথ্য নিশ্চিত করে বলেন, বাস-টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির