editor
প্রকাশিত: 8:01 PM, April 9, 2022

হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব না: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রুত ক্ষতিগ্রস্তদের হাতে সরকারের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। প্রথম ধাক্কা সামলানো গেছে।
এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এসব কৃষকদের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে সরকারি সহায়তা প্রশাসনের কাছে পৌঁছেছে।
শনিবার (০৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের ‘দেখার হাওরে’র ঝুঁকিপূর্ণ আসানমারা বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোন কৃষক কী পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা জেলা প্রশাসন ও কৃষি বিভাগ মিলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে সহায়তা দেবেন। তবে কোনো অনিয়ম যাতে না সে ব্যাপারে সরকার সর্তক অবস্থানে রয়েছে। হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব না। এ বছর প্রধান কাজ ধান ঘরে তোলা। পরের বছর বাঁধের কাজ আরও ভালোভাবে করতে হবে। হাওরে স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতিবছরই কিছু কাজ করতে হবে।
তিনি বলেন, আগামী দুদিন বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ সময় হাওর রক্ষা বাঁধগুলোকে তদারকিতে রাখতে হবে। একইসঙ্গে দ্রুত ধান কাটতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির