editor

প্রকাশিত: 7:27 PM, April 24, 2022

শাল্লায় বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ধান

শাল্লায় বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ধান

শাল্লায় বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ধান

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন জেলার ধান। সকালে বাঁধ ভেঙে বিকেল পর্যন্ত হাওরে পানি ঢুকছে। এতে করে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শাল্লার হাওরের ফসল তলিয়ে গেছে।
সুনামগঞ্জে ছায়ার হাওরের বেরী বাঁধ ভেঙ্গে কয়েক হাজার বোরো ফসল পানিতে ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২৪ এপ্রিল)) ভোরে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুলতানপুর গ্রাম সংলগ্ন ছায়ার হাওরে অবস্থিত বোরো ফসল রক্ষার পিআইসির ৮১নং মাউতির বাঁধটি ভেঙ্গে যায়। এর ফলে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, পাশর্^বর্তী নেত্রকোনা জেলার খালিয়াজুরী, মদন ও কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন উপজেলার সহশ্রাধিক কৃষকের সোনালী ফসল ডুবে যায়।
এব্যাপারে কৃষকরা জানান- হঠাৎ করে ভোরে মাউতির বাঁধটি ভেঙ্গে ছায়ার হাওরে পানি ঢুকতে থাকে। এর ফলে কৃষকদের প্রায় অর্ধেক জমি ডুবে গেছে। এই হাওরে কৃষকরা যে টুকু ধান কেটে জমিতে রেখে ছিল তাও আর আনতে পারবেনা। জমির ধান জমিতেই রয়েগেছে। তারপরও কৃষকরা তাদের জমির ধান কাটতে হাওরে নেমে চেষ্টা করছেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান- নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। তবে এই প্রকল্পটি অন্য প্রকল্পের চেয়ে ঝুঁকিপূর্ণ ছিল না। কিন্তু গতকাল শনিবার (২৩ এপ্রিল) রাত ১১টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। মনে হয় ওই সময় তদারকিতে কেউ ছিলনা। ভোরে পানির চাপে বাঁধটি ভেঙ্গেছে। তবে হাওরের প্রায় ৯০ ভাগ ধান কাটা শেষ করেছে কৃষকরা। বাকি ধানও কাটা হয়ে যাবে। তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভবনা নেই।
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ চৌধুরী নান্টু বলেন- এই হাওরের সবচেয়ে বেশি জমি শাল্লা উপজেলার কৃষকদের। আর কিছু জমি রয়েছে পাশর্^বর্তী নেত্রকোনা জেলার খালিয়াজুরী, মদন ও কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন উপজেলার কৃষকদের। কিন্তু হঠাৎ করে বাঁধটি ভেঙ্গে যাওয়ার কারণে ছায়ার হাওরের অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে গেছে। আর অনেক কষ্ঠ করে অর্ধেক ধান কাটা হয়েছে। সোনালী ফসল হারিয়ে হাওর এলাকার কৃষকদের মাঝে হাহাকার শুরু হয়েছে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম সাংবাদিকদের জানান- ছায়ার হাওরে ৪ হাজার ৬০০ হেক্টর জমি রয়েছে। তার মধ্যে গতকাল শনিবার পর্যন্ত প্রায় ৯৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। আর বাকি ফসল তলিয়ে যাওয়ার আগেই কৃষকরা কাটার চেষ্টা করছেন।
ছায়ার হাওরের কৃষক কমল দাশ জানান, সকাল থেকেই হাওরে পানি ঢোকা শুরু করেছে। গতকাল কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টি হয়। এর পর সকাল থেকে মাউতি বাঁধে ফাটল দেখা দেয়। কিছুক্ষণ পরে পানির চাপে বাঁধ উপচে সবদিক দিয়ে পানি প্রবেশ করা শুরু করে একপর্যায়ে বাঁধ ভেঙে যায়। আমার অনেক জমির ধান ওই পানির নিচে তলিয়ে গেছে।

তবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব দাবি করেন, এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।
তিনি জানান, নদীর পানির চাপ বেড়েছে। পানির চাপে আজ সকালে বাঁধ দিয়ে পানি প্রবেশ করা শুরু করে তবে ক্ষতি তেমন একটা হবে না কারণ এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।
শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু জানান, শাল্লার ছায়ার হাওরের জমি তিন জেলায় গিয়ে পড়েছে, সুনামগঞ্জের শাল্লা, নেত্রকোনার খালিয়াজুড়ি ও কিশোরগঞ্জের ইটনা। এর মধ্যে বেশি অংশ সুনামগঞ্জের। তবে ইউএনও মহোদয় যে ৯০ ভাগ ধান কাটা হয়ে গিয়েছে বলছেন সেই তথ্য মানতে পারলাম না কারণ হাওরে এখনো অর্ধেক ধান রয়ে গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির