editor
প্রকাশিত: 4:51 PM, December 21, 2020
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার পৌরশহর থেকে গত ১২ ডিসেম্বর শনিবার দুপুরে আবু জাহিদ (৩০) নামের এক যুবক গুম হয়েছে। সে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছোট পুত্র। গুম হওয়ার প্রায় ১ সপ্তাহ পরও কোন সন্ধান না পেয়ে তার চাচা ফয়জুর রহমান বাদী হয়ে ভাবি ফাহমিদা আক্তার রিমা এবং অজ্ঞাত আরোও ৪/৫ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। দেবর গুমের ঘটনায় ভাবিকে আসামী করে মামলার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে পুলিশ একাধিক অভিযান চালালেও এখনো আসামী কে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, প্রায় ৪মাস পূর্বে আবু জাহিদ এর বড় ভাই আব্দুল্লা আল হাদী রাতের আঁধারে অজ্ঞাত দূর্বৃত্তদের হাতে খুন হন। ভাইয়ের মৃত্যুর পর ভাবি ফাহমিদা আক্তার রিমা তাদের পরিবারে থেকে যান। ঘটনার দিন ১২ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বিয়ানীবাজার পৌরশহরে যান আবু জাহিদ। আনুমানিক দুপুর ১২টার দিকে পৌরশহর থেকে অজ্ঞাত দূবর্ৃৃত্তরা আবু জাহিদ কে গুম করে। এরপর আর তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার ২দিন পর গত ১৫ ডিসেম্বর তারিখে ভাবি ফাহমিদা আক্তার রিমা বাদী হয়ে দেবর গুমের ঘটনায় চাচা শশুর ফয়জুর রহমান ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে থানায় মামলার জন্য একটি এজাহার দাখিল করেন। কিন্তু সেই এজাহার মামলা হিসেবে রের্কড হয়নি। এদিকে আবু জাহিদ গুম হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় আবু জাহিদের চাচা ফয়জুর রহমান বাদী হয়ে আবু জাহিদের ভাবি ফাহমিদা আক্তার রিমা ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলার জন্য একটি এজাহার দাখিল করেন, তার এজাহারটি মামলা হিসাবে রেকর্ড হয়েছে, মামলা নং ০৮, তারিখ ২০/১২/২০২০ইং। দেবর গুমের ঘটনায় ভাবিকে আসামী করে মামলার বিষয়টি গোটা এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এ নিয়ে লোকমুখে পক্ষে-বিপক্ষে মুখরোচক নানা আলোচনা চলছে।
এদিকে মামলার পর থেকে আসামী ফাহমিদা আক্তার রিমা কে গ্রেফতার করতে থানা পুলিশ একাধিক অভিযান চালালেও তাকে কোথাও পায়নি। পুলিশ জানিয়েছে, আসামী ফাহমিদা আক্তার রিমা স্বামীর বাড়ি ও বাপের বাড়ির কোথাও নেই। সে বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে গেছে। এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, গুম হওয়া আবু জাহিদ কে উদ্ধার ও অভিযুক্ত আসামী ফাহমিদা আক্তার রিমা কে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। নানা জায়গায় অভিযান চালালেও এখনো কোন সাফল্য আসেনি। আসামী বাড়িঘর ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। আসামীকে পাওয়া গেলে গুম হওয়ার ব্যক্তির সন্ধান পাওয়া সহজ হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ