editor

প্রকাশিত: 12:11 AM, April 26, 2022

ঘুম ও বিশ্রামহীন দর্জিপাড়ার কারিগররা

ঘুম ও বিশ্রামহীন দর্জিপাড়ার কারিগররা

ঘুম ও বিশ্রামহীন দর্জিপাড়ার কারিগররা

নিজস্ব প্রতিবেদক
গুণে গুণে চলে যাচ্ছে একেকটি দিন। ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। নতুন পোশাক বানাতে দর্জিপাড়ায় ঘুরছেন মানুষ। কাজের চাপে এখন দর্জিপাড়ায় কারিগরদের ঘুম হারাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারখানায়-কারখানায় পোশাক তৈরিতে চলছে ঘুমহীন, বিশ্রামহীন শ্রমিকের কাজ।

সোমবার (২৫ এপ্রিল) সিলেট শহরের একাধিক দর্জি-প্রতিষ্ঠান ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেল তাদের ব্যস্ততার কথা।

সরেজমিনে দেখা যায়, সমান তালে হাত-পা চালিয়ে যাচ্ছেন কারখানাগুলোর কারিগররা। দর্জিপাড়ার পাশ দিয়েই গেলেই সেটা বোঝা যায়। সেলাই মেশিন আর কাঁচির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে সারাক্ষণ। শব্দই বলে দেয় কারিগররা ঈদের পোশাক তৈরিতে কতটা ব্যস্ত। এক কথায় বলতে গেলে, মুখরিত এখন সিলেট দর্জিপাড়া। ক্রেতা সাধারণের পছন্দের এসব পোশাক চাঁদ রাতের আগেই ডেলিভারির স্লিপ ধরে ধরে বুঝিয়ে দিতে হবে। তবেই না হাঁফ ছেড়ে বাঁচা। না হলে মালিকের বকুনি আর ক্রেতার ধমকানিতে মাটি হয়ে যাবে তাদের ঈদ। তাই এখন থেকেই রাত-দিন একাকার করে কাজ করে যাচ্ছেন তারা।

করোনাকালীন বিগত দুই বছরের চেয়ে এবার একটু ব্যতিক্রম। কেননা করোনার প্রথম বছর সবকিছুই বন্ধ ছিল। এর মধ্যে গেল বছর ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি শর্তে নির্দিষ্ট সময় পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। সেসময় করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে দর্জিপাড়ায় খুব অল্প পরিসরে অর্ডার নিয়ে কাজে হাত দেন শ্রমিকরা। কিন্তু এ বছর করোনার প্রভাব কাটিয়ে শহরের দর্জিপাড়ায় ফিরতে শুরু করেছে আগের সেই সরগম। এবার শহরের নামিদামি প্রতিষ্ঠানগুলোয় অর্ডার নেওয়া এখনো বন্ধ করা হয়নি। তবে, নামিদামি দুই/একটি প্রতিষ্ঠানে সিঙ্গেল শার্টের অর্ডার নেওয়া প্রায় বন্ধই রয়েছে। এছাড়া বড়জোর ২৫ রমজান পর্যন্ত অন্যান্য দর্জি প্রতিষ্ঠানগুলোয় অর্ডার নেওয়া চালু থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিলেট শহরে পুরুষদের পোশাক তৈরি করা হয়, এমন প্রায় শতাধিক দর্জির দোকান রয়েছে। এছাড়া শহরের বাইরে কিছু এলাকার বিভিন্ন বাড়িতেও রয়েছে দর্জি দোকান। সেই সংখ্যাটা একেবারে কম না হলেও খুব বেশিও না। তবে সংখ্যাটা সুনির্দিষ্ট করে বলতে পারেননি এ ব্যবসার সঙ্গে জড়িতরা। ঈদ ঘনিয়ে আসায় কারিগরদের হাত ফাঁকা নেই, চোখেও নেই ঘুম। সবার হাতেই কমবেশি কাজ। হাত-পা সমান তালে চালিয়ে যাচ্ছেন তারা। ফয়সল আহমদ, রুহেল আহমদ আল-আমিনসহ একাধিক পোশাক কারিগর জানান, করোনার প্রভাবে গত দুই বছর ঈদে তেমন কাজ ছিল না। এ বছর আল্লাহ তাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কাজের ব্যস্ততা ফিরে পেয়েছে। তাই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে ও ক্রেতার পছন্দের পোশাক তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। সেসঙ্গে চেষ্টা করছেন সেরা মানের পোশাক তৈরি করতে। যেন ক্রেতা সাধারণ পরবর্তী সময়েও পোশাক বানাতে তাদের প্রতিষ্ঠানেই আসেন।

টেইলার্স মালিক ফখর উদ্দিন, পারভেজ আহমদ, শামীম আহমদ জানান, প্রতিবছর রমজান মাস শুরু হওয়ার আগেই কারিগররা মজুরি বাড়ানোর আন্দোলনে নামেন। এর ফলে ঈদের আগে তারা সঠিক সময়ে পোশাক ডেলিভারি দিতে পারেন না বা দিতে হিমশিম খেতেন। এ কারণে ১০ বা ১৫ রমজান থেকেই তারা অর্ডার নেওয়া বন্ধ রাখতেন। তবে গেল দুই বছর করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। করোনার ভায়াবহ প্রভাব পড়ে টেইলার্স শিল্পে। এতে কাজ কম থাকায় শ্রমিকদেরও ছিল না কোন আন্দোলন।

তারা জানান, এবার ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। গেল বছর গড়ে দিনে শার্ট ও প্যান্ট মিলে বড় জোর ৬০ থেকে ৭০ পিস অর্ডার পাওয়া যায়। এ বছরে এর কয়েকগুণ বেশি পোশাক তৈরির অর্ডার পাওয়া যাচ্ছে। করোনার আগে প্রায় প্রত্যেক বছর কারিগরদের আন্দোলন ও অর্ডার বন্ধ রাখায় ক্রেতা সাধারণ রেডিমেড পোশাক কেনার দিকে ঝুঁকে পড়তেন। তবে এ বছর ঈদে ক্রেতারা রেডিমেট পোশাক কেনার দিকে ঝুঁকলেও টেইলার্স পোশাক পাল্লা দিয়ে চলছে বলেও মন্তব্য টেইলার্স মালিকদের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির