editor
প্রকাশিত: 6:15 PM, April 27, 2022

সিলেটে কালবৈশাখীর আঘাতে তিনজনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
সিলেটে কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে তিনজনের। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে প্রচণ্ড বেগে সিলেট অঞ্চলে আঘাত হানে কালবৈশাখী। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন মারা গেছেন সিলেটে এবং অপর দুইজন সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জ উপজেলায়।
জানা গেছে, সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে লাশ উদ্ধার করে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, মঙ্গলবার রাতের কালবৈশাখীতে সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’জন মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউপির উর্ধ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব। অপরজন জামালগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামের এক বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে বৃদ্ধ ওয়াহাব মিয়ার ঘরের ছাউনি উড়ে তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, মধ্যরাতের এ ঘূর্ণিঝড়ে সিলেটের অনেক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও খুঁটি পড়েছে, কোথাও লাইন ছিড়েছে, আবার কোথাও লাইনের উপর পড়েছে গাছ। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রাত থেকেই সংশ্লিষ্টরা কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির