editor

প্রকাশিত: 5:34 PM, May 2, 2022

সিলেটমুখী পর্যটকরা : করোনার ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের

সিলেটমুখী পর্যটকরা : করোনার ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের

সিলেটমুখী পর্যটকরা : করোনার ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের

হোটেল-মোটেলে অর্ধেকের বেশি কক্ষ অগ্রিম বুকিং

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনার সংকট কাটিয়ে এবার সিলেটের পর্যটনে সুদিন ফেরার আশা করছেন ব্যবসায়ীরা। ঈদুল ফিতরের ছুটিতে এবার সিলেটমুখী হচ্ছেন পর্যটকরা।

প্রাকৃতিক সৌন্দর্য আর ওলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেট দেশি-বিদেশি পর্যটকের আকর্ষণের অন্যতম স্থান। বছরজুড়ে সিলেটে পর্যটকের আগমন ঘটে। শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত, চা বাগান, সীমান্তবর্তী পাথর কোয়ারি, হাওড়, পাহাড়-টিলা আর ঝরনা পর্যটক আকর্ষণের অন্যতম কারণ।

বছরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সরকারি ছুটি হলেই জাফলং, লালাখাল, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, রাতারগুল, লোভাছড়া, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ডে এ সময় তিলধারণের ঠাঁই থাকে না। শ্রীমঙ্গল ও সিলেটের চাবাগানগুলোতে প্রচণ্ড ভিড় থাকে।

সুনামগঞ্জের টাঙ্গুয়া, মৌলভীবাজারের হাকালুকি, তাহিরপুরের টেকেরঘাটও পর্যটকদের পছন্দের মধ্যে অন্যতম। ভ্রমণেচ্ছুকরা আবাসিক হোটেলগুলোতে অগ্রিম বুকিং করতে শুরু করেছেন। অধিকাংশ কক্ষ এরই মধ্যে বুকিং হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী ৪ থেকে ৬ মে পর্যন্ত শহরের হোটেলগুলোর অর্ধেকের বেশি কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। এখনো অনেকেই বুকিং করছেন। বেশিরভাগ পর্যটকই ঢাকা ও চট্টগ্রাম থেকে আসছেন।

সিলেট হোটেল-মোটেল রেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমাত নুরী বলেন, সিলেট শহরকেন্দ্রিক হোটেল-মোটেলগুলোর অবস্থা ভালো। ঈদের ছুটিতে পর্যটকরা সিলেট ঘুরে দেখার জন্য অগ্রিম বুকিং করে রাখছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার হোটেল-মোটেল ব্যবসায়ীরা গত দুই বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন বলে তিনি জানান।

হোটেল সুপ্রীমের ব্যবস্থাপক জানান, ঈদের পরবর্তী দুদিনের বুকিং বেশি। ৫০ ভাগ বুকিং হয়ে গেছে। সময় যত যাচ্ছে বুকিং বাড়ছে। হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শাফায়াত বলেন, এখনো হোটেলে ৬০ ভাগ বুকিং বাকি আছে। পর্যটকরা যোগাযোগ করছেন। অনেকে বুকিং দিচ্ছেন, আবার অনেকে প্রাথমিকভাবে তথ্য নিচ্ছেন।

আম্বরখানা এলাকার ব্রিটানিয়া হোটেলের ব্যবস্থাপক (বিপণন) কাওসার খান বলেন, এখন পর্যন্ত ৫০ শতাংশের বেশি কক্ষ বুকিং হয়ে গেছে। যারা অগ্রিম বুকিং করছেন, তাদের বেশিরভাগই সরকারি ও বিভিন্ন বেসরকারি চাকরিজীবী। ঢাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পলাশ আহমদ। তিনি সিলেটের একটি হোটেলে বুকিং নিয়েছেন।

পলাশ আহমদ বলেন, এবার ঈদের ছুটি কিছুটা লম্বা। এই সুযোগে পরিবার নিয়ে সিলেটে ঘুরে বেড়াতে আসব। সবকিছু ঠিক থাকলে ৪ মে সিলেটে পৌঁছে হোটেলে উঠব।

তবে শহরতলির রিসোর্টগুলোতে এখনো বুকিং কম। আকর্ষণীয় বিভিন্ন অফারের ঘোষণা দেওয়া হলেও পর্যটক টানতে পারছে না রিসোর্টগুলো। এবারের ঈদে গত দুই বছরের ঘাটতি কাটিয়ে ওঠার আশা করেছিলেন রিসোর্ট ব্যবসায়ীরা।

সিলেটের নাজিমগড় রিসোর্টের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) খায়রুল আনাম বলেন, এখন পর্যন্ত রিসোর্টের প্রায় ৩০ শতাংশ অগ্রিম বুকিং হয়েছে। করোনার আগে এমন সময়ে রিসোর্ট জমজমাট থাকত।

সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, গত দুই বছর হোটেল ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা আশা করছি এবার সংকট কাটিয়ে উঠতে পারব। অন্যান্য বছর লম্বা ছুটি পেলেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সিলেট। এবার ঈদের ছুটিতে পর্যটক সমাগম অতীতের চেয়ে বেশি হবে আশা করছি। এতে হোটেল ব্যবসায়ীরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির