editor

প্রকাশিত: 10:49 AM, October 26, 2020

দক্ষিণ সুরমায় আল-আমিন-বাবুল ও নজরুলের রমরমা জুয়ার আসর

দক্ষিণ সুরমায় আল-আমিন-বাবুল ও নজরুলের রমরমা জুয়ার আসর

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধিন টার্মিনাল ফাড়িকে ম্যানেজ করে কদমতলী বালুর মাঠসহ বিভিন্ন এলাকায় বাবুল, আল-আমিন ও নজরুলের নেতৃত্বে চলছে ভারতীয় তীর খেলাসহ বিভিন্ন নামের জমজমাট জুয়ার আসর। এর ফলে বিপথগামী হচ্ছে কদমতলীর আশপাশ এলাকার তরুণ ও যুবকরা। দীর্ঘদিন দিন ধরে এই জুয়ার আসর চলে আসলেও নীরব ভূমিকায় রয়েছে প্রশাসন। এলাকার সচেতন মহল মনে করছেন যদি দ্রুত এই জুয়ার আসর বন্ধ করা না হয় তাহলে এলাকার তরুণ যুবকরা যেমন অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়বে, তেমনি নগরীতে চুরি-ডাকাতি বৃদ্ধি পাবে।
২০ থেকে ২৫ বছর পূর্বে ভারতীয় ধনকুবেরা এ রকম খেলা আবিষ্কার করেন। এর নাম রাখা হয় মেঘালয়ের আঞ্চলিক ভাষায় তির খেলা। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অনুষ্ঠিত তির খেলায় অংশ হিসেবে নগরীর দক্ষিণ সুরমা বালুর মাঠে বসেই জুয়ায় বাজি ধরা হয়। বালুর মাঠে দোকানঘর ভাড়া নিয়ে এদেশীয় এজেন্টরা ভারতের জুয়ার আসরের সঙ্গে অংশগ্রহণকারীদের সমন্বয় করেন।
এখানে ভারতীয় তীর ছাড়াও চলছে তিনতাস, জান্ডু, জাকা-নাকাসহ নিত্য নতুন খেলার আমদানিতে মেতে উঠেছেন বাবুল হাতিয়ে নিচ্ছেন নগরীর রিক্সা চালক, অটোরিকশাচালক ও বেকার যুবকরা এই সকল খেলায় অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে বাবুলের এই খেলা চললেও এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না।
অভিযোগ রয়েছে, খেলা বাবুলের মাধ্যমে থানাপুলিশসহ সংশ্লিষ্টদের হাতে বখরা পৌঁছে দেয়া হয়। সূত্র জানায়, তীর খেলায় এদেশের এজেন্টদের মাধ্যমে ১-১০০ পর্যন্ত নাম্বার বিক্রয় করা হয় যে-কোনো মূল্যে। যত মূল্যে বিক্রয় হবে তার ৭০ গুণ লাভ দেয়া হবে বিজয়ী নম্বরকে। অর্থাৎ, ১ টাকায় ৭০ টাকা। একই নম্বর একাধিক লোকও কিনতে পারেন।
সবাই কেনা দামের চেয়ে ৭০ গুণ বেশি টাকা পাবেন। চরকির মতো একটি চাকা ঘুরে এবং এই চাকা লক্ষ করে তির ছোড়া হয়। যে নম্বরে তির লাগে, সেই নম্বর বিজয়ী। এই তির খেলা সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। সপ্তাহে ৬দিন খেলাটি পরিচালিত হয়। অন্ধ বিশ্বাসের উপর এ খেলা চলে।
অন্যান্য খেলা প্রতিদিন চলে তবে তীর খেলাটি ভারতের রাষ্ট্রীয় ছুটির দিনসহ প্রতি রোববার ছাড়া বাকি সকল দিবসে অনুষ্ঠিত হয়। প্রতিদিন বিকাল বেলা ভারতের শিলংয়ে মোবাইলফোনের মাধ্যেমে খোঁজ নেন কোনো সংখ্যার লটারি লেগেছে। তারপর তা মূহূর্তের মধ্যই ছড়িয়ে পড়ে সর্বত্র। আর যারা তির খেলার সংখ্যা কিনেন, তখনই তারা জানতে পারেন, কে লটারি জিতেছেন।
সাধারণ পরিবহন শ্রমিকদের অনেকেই এই খেলার সাথে সম্পৃক্ত হয়ে কাজকর্মের প্রতি মনোনিবেশ হারিয়ে ফেলেছেন। সারা দিন শুধু এই খেলায় ব্যস্ত থাকেন। এর কারণে দিন দিন তাদের পারিবারিক অস্বচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে। যখন পকেটে টাকা না থাকে তখন অনেকেই তাদের ঘরের আসবাবপত্র বিক্রি করে এই তির খেলার সংখ্যা ঘর কেনেন। আবার কেউ-কেউ চুরি মতো অপরাধমূলক কাজ করতে দ্বিধাবোধ করেন না। ফলে এলাকাবাসী অনেকটাই আতঙ্কগ্রস্ত। এ অবস্থা চলতে থাকলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাবে। যেভাবে প্রকাশ্যে ঘুরে তিরের নাম্বার বিক্রি করা হয়, তাতে অভিভাবক মহল তাদের সন্তানদের নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন।
এব্যপারে নগরীর দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দেক আলী জানান, এভাবে যদি খেলা চলে তাহলে দিন দিন ভাড়তে থাকবে অপরাধ। এই খেলাটি বন্ধ করতে আমরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি। এদিকে দক্ষিণ সুরমা এলাকায় ভারতীয় শিলং-এর তীর খেলা সহ পাশাপাশি টিকটিকি নামীয় আরেক জুয়া ও তিন তাশি জুয়া খেলার ব্যবসায় সয়লাব পুরো এলাকা । এসব অপরাধ কর্মকান্ডের মুলহোতা আল আমিন ও নজরুল সহ আরো কয়েকজন। আল-আমিন ও নজরুল পুলিশের সোর্স হিসেবেও কাজ করে আসছে বলে জানা যায়। দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের মাছ বাজারের ভিতরে তীর খেলার মদতদাতা হলো স্থানীয় চাঁদনীঘাট, ঝালোপাড়ার ফয়েজ ও সুবেল নামের দুই ব্যক্তি। এছাড়া যমুনা মার্কেটের সামন, কদমতলী ফল মার্কেটের সামন, রেলওয়ে স্টেশনের ভিতরে রয়েছে আল আমিন ও নজরুলের জুয়ার আসর।
নজরুল ও আল-আমিন গভীর রাত পর্যন্ত মটরসাইকেল যোগে দক্ষিণ সুরমার বিভিন্ন পয়েন্টে ঘুরাফিরা করে। এতে করে মধ্যরাতের বাস যাত্রী কিংবা রেলযাত্রীরা তাদের বেপরোয়া চলাচলে আতংকিত হয়ে পড়েন। সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত টার্মিনাল এলাকায় তিন তাশি জুয়ার আসর বসে। এ খেলার মূল নেতৃত্বদানকারী তাহের, জামাল, নজরুল, আখতার, মানিক, খছরু নামের ব্যক্তিরা। গ্রাম-গঞ্জ থেকে সহজ সরল মানুষরা গাড়ীতে করে শহরে আসে। শহরে প্রবেশের মুখেই তাদের প্ররোচনায় পড়ে সর্বস্ব খুইয়ে হতাশ হয়ে পড়েন সাধারণ মানুষ। এদিকে ক্বীনব্রিজের নিচে রাত ১২ টার পর থেকে সারারাত চলে তিনতাশি জুয়া খেলা। এর নেতৃত্বে রয়েছে মানিক ও তাহের।
বিআরটিসি বাস কাউন্টারের পিছনে মন্নান মিয়ার কলোনীতে সুজন, নজরুল, স্বপন মিয়ার নেতৃত্বে তীর ও টিকটিকি জুয়া খেলা চলে। সর্বনাশা এ জুয়া খেলায় স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে দিনমজুর, রিক্সা চালক, বিভিন্ন যানবাহনের চালক-হেলপার, শ্রমিক সহ অনেকেই অংশ নিচ্ছে। ভাগ্যের এ খেলায় কেউ কেউ কিছুটা পুঁজি ফিরে পেলেও ভাগ্যের নির্মম পরিহাসে অনেক জুয়াড়িরা নিঃস্ব অবস্থায় খালি হাতে ফেরত আসেন। স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিবর্গের নেতৃত্বে এইসব অপরাধ কর্মকান্ড চলে আসছে বলে জানা যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের বাথরুমের ইজারাদার নান্টু বাথরুমের পাশেই খোলামেলা ভাবে তীরের বোর্ড বসায়। সে বেপরোয়াভাবে এইসব কর্মকান্ড চালিয়ে আসছে। অপরাধীরা সতর্কভাবে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব কাজে সহযোগীতা করে স্থানীয় কতিপয় যুবকরা। এই জুয়ার নেশায় বর্তমানে সারা দক্ষিণ সুরমায় চুরি, ছিনতাই রাহাজানি দিন দিন বেড়েই চলেছে। অনেক ছেলেরা জুয়ার টাকা না পেয়ে ঘর থেকে দামী মোবাইল ফোন সেট সহ অন্যান্য আসবাবপত্র এনে কম দামে বিক্রি করে জুয়ার আসরে যাচ্ছে। এতে করে আমাদের নতুন প্রজন্ম নস্ট হচ্ছে।
বাবনা পয়েন্টের জিঞ্জির শাহ’র মাজারের পাশে ভাঙ্গাড়ী কাসেমের আস্তানা, হুমায়ুন রশিদ চত্বর, লাউয়াই মারকাজ মার্কেট পয়েন্টের পাশে বসে নিরাপদে খেলার নাম্বার টোকন বিক্রয় হয়। কদমতলীর স্থানীয় এক রেষ্টুরেন্ট ব্যবসায়ী জানান, আল আমিন ও নজরুল প্রতিদিন গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল নিয়ে বেপরোয়া ভাবে চলাফেরা করে। এতে দূর-দূরান্ত থেকে আসা রেলযাত্রী ও বাস যাত্রীরা ভয়ে বিপাকে পড়েন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের