editor
প্রকাশিত: 2:12 PM, May 31, 2022

জবাবদিহি ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই: পিটার হাস
ডেস্ক রিপোর্ট
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, জবাবদিহি ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ‘ডিকাব টক’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার সমুন্নত রাখা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে রয়েছে। সে কারণে মানাবাধিকার রক্ষায় আমরা কোনো প্রকার ছাড় দেই না।
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহি প্রয়োজন। এটা ছাড়া র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
অপর এক প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন হওয়া প্রয়োজন। একই সঙ্গে জনগণের অংশগ্রহণও জরুরি।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা এক নয়। দুই দেশের পরিস্থিতি ভিন্ন ভিন্ন। তাই দুই দেশকে একই ভাবে মেলানো যায় না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির