editor
প্রকাশিত: 10:41 PM, June 11, 2022

শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এম.পি. বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা হবে যেখানে থাকবে না দারিদ্র। যেখানে ধনী গরিবের মধ্যে থাকবে না কোন বৈষম্য, অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা থাকবে এ প্রত্যশায় আছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এম.পি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ায় আহবান জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তোমরা এই সময়কে পড়াশোনায় কাজে লাগাতে হবে, তোমাদের প্রত্যেককে এক একটি নক্ষত্র হতে হবে- এফআইভিডিবি’র যেহীন আহমদের মতো, স্যার ফজলে হাসান আবেদের মতো। তিনি বলেন, এফআইভিডিবি জন্ম লগ্ন থেকে দারিদ্র্য বিমোচনে, শিক্ষাক্ষেত্রে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
শনিবার (১১ই জুন) সন্ধ্যায় সিলেটের খাদিমনগরস্থ এফআইভিডিবি’র যেহীন আহমদ মিলনায়তনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, যেহীন আহমদ শিক্ষা পুরস্কার, এফআইভিডিবি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরেউল্লেখিত কথাগুলো বলেন।
এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদের সভাপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে, এফআইভিডিবি’র সমন্বয়ক নজরুল ইসলাম মনজুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র বর্তমান নির্বাহী পরিচালক বজলে মোস্তাফা রাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক, ইমরুল হাসান, এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদের সদস্য এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির পরিচালক রুহেল কবির ও অন্যান্য পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।
‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’
এফআইভিডিবি উন্নত ও সমৃদ্ধ জাতিগঠন, সহ¯্রাব্দ উন্নয়ন অভীষ্ঠ লক্ষ্যমাত্রা অর্জন এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী যারা ¯œাতক পর্যায়ে অধ্যয়নরত তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা‘ বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’নামে অভিহিত হবে।
এই বৃত্তির আওতায় সরকারি মেডিকেল কলেজের ৩জনকে পাঁচ বছর এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২জন শিক্ষার্থীকে চারবছর ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’ প্রদানের জন্য মনোনিত করা হয়েছে। তাদের উচ্চশিক্ষা অর্জনের ধারা গতিশীল রাখতে মাসিক ৫০০০/- টাকা হারে সর্বমোট ১৩,৮০,০০০/- (তেরো লক্ষ আশি হাজার) টাকার‘ বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’প্রদান করা হবে।
যেহীন আহমদ শিক্ষাবৃত্তি
এফআইভিডিবি-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম যেহীন আহমদের স্মৃতি রক্ষার্তে এফআইভিডিবি“ যেহীন আহমদ শিক্ষা বৃত্তি” প্রর্বতন করেছে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী মেয়ে-শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষাকার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির জন্য ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর গরীব ও মেবাধী মেয়ে-শিক্ষার্থী যারা এসএসসি/সমমান পরীক্ষায় ভাল ফলাফল করবে তাদের মধ্য থেকে বাছাই করে একজনকে এককালীন ২৫,০০০/- টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
এফআইভিডিবি শিক্ষাবৃত্তি
এফআইভিডিবি ১৯৮০ সাল থেকে প্রত্যন্ত এলাকায় সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্যসেবা, তাদের সম্মানজনক ও নিরাপদ স্বাভাবিক প্রসব এবং নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসছে। এই লক্ষ্যে দেশে মিডওয়াইফারিদের চাহিদার কথা বিবেচনা করে ০২ জন মিডওয়াইফারি শিক্ষার্থীকে ১০০%, ০৫ জনকে ৫০%, ০৫ জনকে ৪০% ও ২৩ জনকে ৩০% করে মোট ৩৫ জন শিক্ষার্থীকে ০৩ বছরে সর্বমোট ২০,১০,০০০/- (বিশ লক্ষ দশ হাজার) টাকার বৃত্তি প্রদান করা হবে। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির