editor

প্রকাশিত: 4:59 PM, October 27, 2020

এসএমপির নয়া কমিশনার আরিফ : আমাদের মুল টার্গেট আসামীদের গ্রেফতার করা

এসএমপির নয়া কমিশনার আরিফ : আমাদের মুল টার্গেট আসামীদের গ্রেফতার করা

1

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় আমরা লজ্জিত। তবে এ ঘটনায় পুলিশসহ যারাই জড়িত তাদের বিচার হবে। গতকাল মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিটে রায়হানের বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার নিশারুল আরিফ। তিনি বলেন, সিলেটে রায়হান হত্যাকান্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। যে অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একারণে আমি লজ্জিত। তবে এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মুল টার্গেট আসামীদের গ্রেফতার করা।
তিনি বলেন, সকরারের কঠোর নির্দেশনা আছে এ ঘটনায় সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। আমরা তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করব। এই এসাইনমেন্ট নিয়েই আমি সিলেটে এসেছি। আসামীদের গ্রেফতারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ আরো বলেন, রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তাদের দাবি মুল আসামীকে গ্রেফতার করা। পুলিশসহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। জড়িত সকলকে আমরা গ্রেফতার করব। তাদের ব্যপারে কোন তথ্য পেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জকামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, অফিসার ইনচার্জ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
এর আগে মঙ্গলবার রাত ৮ টা ৩৫ মিনিটে তিনি রায়হানের বাড়িতে এসে পৌঁছান সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। এসেই তিনি রায়হানের মা সালমা বেগম ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সিলেটে পৌছে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারে এশার নামাজ আদায় করেন তিনি। এরপর মাজার জিয়ারত শেষে তিনি রায়হানের বাড়িতে যান।
প্রসঙ্গত, রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পায় তদন্ত কমিটি। এরপর বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আর বহিষ্কারের পরপর গত ১৩ অক্টোবর থেকে লাপাত্তা হয়ে যান বরখাস্তকৃত এসআই আকবর। এরপরই পুলিশ কমিশনারের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে। শুরু হয় আলোচনা-সমালোচনা। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বদলী করা হয়। একই আদেশে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশারুল আরিফ। এসএমপির নতুন কমিশনার নিশারুল আরিফ ২০১৯ সালের অক্টোবরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালীন সময়ে ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর ওই বছরের ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশারুল আরিফকে এসপিবিএনের উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

1
5