editor

প্রকাশিত: 3:08 PM, August 21, 2022

চা শ্রমিকদের অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

চা শ্রমিকদের অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

চা শ্রমিকদের অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

সিলেট ও মাধবপুর প্রতিনিধি
দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকরা। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হন তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া, জগদীশপুর, লস্করপুর ভ্যালিসহ ২৪টি বাগানের কয়েক হাজার শ্রমিক। এসময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। প্রায় ৪০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যানজটে আটকা পড়ে তীব্র গরমে অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ চলছিল।

লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক বলেন, আমাদের লস্করপুর ভ্যালির ২৩টি চা-বাগানের বাগান পঞ্চায়েত নিয়ে আমরা বসেছিলাম। তারা সবাই ১৪৫ টাকা মজুরিতে ধর্মঘট প্রত্যাহারে অস্বীকৃতি জানান। মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘আমাদের শ্রমিকেরা ১৪৫ টাকা মজুরি মানছেন না।

আমরা প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে তাহলে আমরাও স্বাধীন হয়ে বাঁচতে চাই। আমাদের কেন মানসিকভাবে নির্যাতন করছেন?’
তিনি আরও বলেন, ‘করোনাকালে যখন সবকিছু বন্ধ ছিল, তখনো আমাদের শ্রমিকরা করোনার ভয় কাটিয়ে কাজ করে গেছেন। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ২৩টি চা বাগানে কাজ বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আমরা প্রত্যাহার করলাম। এ ব্যাপারে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, সারাদেশে ধর্মঘট চলবে।

এদিকে একই দাবিতে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে চা শ্রমিকরা। বেলা ১১টা থেকে সিলেট ভ্যালির চা-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে উভয়পাশে হাজারো যানবাহন আটকা পড়ে। বেলা ১টার দিকে আন্দোলনস্থলে হাজির হন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মজুরি বৃদ্ধির দাবি আদায়ে আলোচনার জন্য একদিনের সময় চান তিনি। শফিকুর রহমানের আশ্বাসে সিলেট বিমানবন্দর সড়ক থেকে সরে আসে শ্রমিকরা। তবে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম অধিদপ্তরে ২০শে আগস্ট বিকেলে এক বৈঠক থেকে চা-শ্রমিকদের মজুরি দৈনিক ১৪৫ টাকার প্রস্তাবকে চা-শ্রমিক সংঘ প্রত্যাখ্যান করেছে। ২১শে আগস্ট গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক রাজদেও কৈরী ও যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে দৈনিক ১৪৫ টাকা মজুরির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। নেতৃবৃন্দ বলেন, গত ৯ই আগস্ট থেকে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে দেশের ১৬৭ টি চা-বাগানের লক্ষাধিক শ্রমিক কর্মবিরতি চালিয়ে আসছিলেন। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির বাজারে একজন চা-শ্রমিক সর্বোচ্চ দৈনিক ১২০ টাকা মজুরি পান।

গতকাল মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো: আব্দুশ শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধিসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকে মাত্র ২৫ টাকা বৃদ্ধি করে দৈনিক ১৪৫ টাকার মজুরির ঘোষণা দেওয়া হয়। উপস্থিত শ্রমিকরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান নিয়ে ঢাকা-মৌলভীবাজার সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। ২৫ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণার সংবাদ চা-বাগানে পৌঁছামাত্র শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিকভাবে সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জসহ বিভিন্ন বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে রাস্তায় নেমে পড়েন এবং ইউনিয়নের নেতাদের দালালির বিরুদ্ধে সেøাগান দিয়ে ৩০০ টাকা মজুরি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে তোপের মুখে ইউনিয়নের নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির