editor

প্রকাশিত: 4:33 PM, September 10, 2022

শোকে স্তব্ধ ব্রিটেন : বাবা-মায়ের পাশে সমাহিত হবেন রানি

শোকে স্তব্ধ ব্রিটেন : বাবা-মায়ের পাশে সমাহিত হবেন রানি

শোকে স্তব্ধ ব্রিটেন : বাবা-মায়ের পাশে সমাহিত হবেন রানি

অনলাইন ডেস্ক

রানি দ্বিতীয় এলিজাবেথ : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রিটেন। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন তিনি। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।
প্রায় ৭০ বছর পর ব্রিটেনের কোনো রাজা বা রানির মৃত্যুতে দেশটির রাজতন্ত্রে বড় পরিবর্তন দেখতে চলেছে বিশ্ব। তার মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের অবসান হয়েছে। ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রিটেন। ধারণা করা হচ্ছে, ১০ দিনের নানা আনুষ্ঠানিকতা শেষে ১৯ সেপ্টেম্বর বাবা-মায়ের কবরের পাশে রানিকে সমাহিত করা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বাকিংহাম প্যালেস থেকে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।

এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এছাড়া রানির মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাকিংহাম প্যালেসের বাইরে জনসমুদ্রে পরিণত হয়। এর আগে প্যালেস থেকে যখন জানানো হয়, রানি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে, তখনই তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

এ কারণে মৃত্যুর খবর ঘোষণার আগেই সাধারণ মানুষ রানির সুস্থতা কামনায় বাকিংহাম প্যালেসের ফটকে ফুল দিতে আসেন। রানির মৃত্যুর ঘোষণা দেওয়ার পর প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় প্যালেসের বাইরের চত্বরে শত শত মানুষকে ফুল দিয়ে শোক প্রকাশ করতে দেখা যায়। অনেকে সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইতে থাকেন।

রানি এলিজাবেথকে উইন্ডসর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চ্যাপেলে ব্যক্তিগত সমাধিতে সমাহিত করা হবে। সেখানেই তার বাবা রাজা ষষ্ঠ জর্জ, মা এলিজাবেথ ও বোন প্রিন্সেস মার্গারেটকে সমাহিত করা হয়েছিল। একই দিন ব্রিটেনের রাজকীয় ভল্টে সংরক্ষিত রানির স্বামী প্রিন্স ফিলিপের কফিনও সেখানে নেওয়া হবে। তাকেও একই স্থানে সমাহিত করা হবে।

রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেন্ট পলস ক্যাথেড্রাল ও উইন্ডসর ক্যাসেলে ঘণ্টা বাজানো হয়। রানি ৯৬ বছর বেঁচে ছিলেন। সে কারণে হাইড পার্ক ও অন্যান্য জায়গায় ৯৬ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন সকাল পর্যন্ত সরকারি ভবনগুলোয় যুক্তরাজ্যের পতাকা অর্ধনমিত রাখা হবে। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের ছেলে চার্লসকে রাজা ঘোষণা উপলক্ষ্যে যুক্তরাজ্যে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা জাতীয় পতাকা পুরোপুরি উত্তোলিত থাকবে। ২৪ ঘণ্টা পর তা আবার অর্ধনমিত করা হবে।

এছাড়া ১০ দিন ধরে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি থাকবে। এ ব্যাপারে রাজপ্রাসাদ ও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তবে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম সম্ভাব্য কিছু কর্মসূচির তথ্য প্রকাশ করেছে। এগুলো হলো-

আগামীকাল রানির কফিন বালমোরাল থেকে সড়কপথে হলিরুড হাউজের প্রাসদে নিয়ে যাওয়া হবে। এডিনবার্গ, কার্ডিফ ও বেলফাস্টে স্বনিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে মধ্যাহ্নে একযোগে নতুন রাজার নাম ঘোষণা করা হবে। চতুর্থ দিন হলিরুড থেকে সেন্ট জাইলস ক্যাথেড্রাল পর্যন্ত রাজপরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি আনুষ্ঠানিক শোকযাত্রা হবে।

পঞ্চম দিন সন্ধ্যার পর রানির কফিন এডিনবার্গ ওয়েভারলি স্টেশনে স্থানান্তরিত হবে। সেখান থেকে রাতেই রাজকীয় ট্রেনে পরের দিন সকালে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে পৌঁছানোর কথা। ষষ্ঠ দিন লন্ডনে আনুষ্ঠানিকতার কয়েক ঘণ্টা আগে কফিনটি বাকিংহ্যাম প্যালেসে পৌঁছাবে।

শবযাত্রার আগে প্রথম বড় আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে রানির কফিন বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া। সেখানে ৫ দিন রাখা হবে। সপ্তম দিন রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে। অষ্টম দিন রাজা চার্লস কার্ডিফের লাল্যান্ডফ ক্যাথেড্রালে একটি অনুষ্ঠানে যোগ দিতে ওয়েলসে যাবেন।

এরপর ওয়েলশ সেনেডে (পার্লামেন্ট) যাবেন এবং সদস্যদের সমবেদনা নেবেন। নবম দিন রাজা চার্লস বিভিন্ন রাজ্য থেকে আসা গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রীদের অভ্যর্থনা জানাবেন। দশম দিন শবযাত্রার প্রাক্কালে চার্লস বিদেশি রাজপরিবারের সদস্যদের স্বাগত জানাবেন। ভিআইপি বিদেশি অতিথিরা রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রানির মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। এই ৩ দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির