editor

প্রকাশিত: 7:17 PM, January 1, 2021

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় মাহমুদুল হাসান (৩০) নামের এক যুবককে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বড়লেখা বাজারে অভিযান চালিয়ে পুলিশ মাহমুদুল হাসানকে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হাসান এন্টারপ্রাইজ’ থেকে গ্রেপ্তার করে। এসময় তার দোকান তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
মাহমুদুল হাসান বড়লেখা সদর ইউনিয়নের সাতকরাকান্দি গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাহমুদুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে তাকে বড়লেখা আদালতে প্রেরণ করে পুলিশ।
এদিকে মাহমুদুল হাসানকে পরিকল্পিতভাবে ইয়াবা ও গাঁজা দিয়ে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে খবর পেয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী একদল পুলিশ নিয়ে বড়লেখা বাজারে মাহমুদুল হাসানের দোকান হাসান এন্টারপ্রাইজে অভিযান চালান। এসময় তার দোকান তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা ও গাঁজাসহ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এই দিন রাতে উপ পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বাদী হয়ে মাহমুদুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। পরদিন শুক্রবার (১ জানুয়ারি) সকালে তাকে বড়লেখা আদালতে তুলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। এরপরে আদালত রিমান্ড শুনানির জন্য ৮ জানুয়ারি তারিখ ধার্য্য করে মাহমুদুল হাসানকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বড়লেখা আদালতে সিলেটের সময় প্রতিনিধিকে মাহমুদুল হাসানের স্ত্রী ফেরদৌসি আক্তার বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে ইয়াবা ও গাঁজা দিয়ে ফাঁসানো হয়েছে। আমার শ^শুরের মূল্যবান অনেক সম্পত্তি। এগুলো নিয়ে আমার স্বামীর চাচাতো ভাইয়ের সাথে বিরোধ চলছে দীর্ঘদিন থেকে। এছাড়া আমার স্বামীর বেশ কয়েকজনের কাছে ব্যবসায়ীক টাকা পাবেন। করোনার শুরুতে দেনাদারদের তাগদা দিয়েছিলেন। আমার স্বামীর চাচাতো ভাই ইউপি সদস্য এনাম আহমদ ও দেনাদাররা একজোট হয়ে আমার স্বামীর ওপর একদিন হামলা করেছে। এতে আমার স্বামী মাথায় আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন হন। আমার মেয়ে (শিশু কন্যা), অসুস্থ শাশুড়ি, প্রতিবন্ধি ভাসুর (স্বামীর বড় ভাই) নিয়ে আমাদের সংসার। এরমধ্যে স্বামীর চাচাতো ভাইয়ের নানা ষড়যন্ত্র। আমরা কিভাবে বাঁচবো বলেন। আমার স্বামীর চাচাতো ভাই ইউপি সদস্য এনাম আহমদ আওয়ামী লীগেরও বড়নেতা। তিনি পুলিশকে দিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছেন।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সিলেটের সময়কে বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ তাকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে তাকে বড়লেখা আদালতে প্রেরণ করেছে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য্য করে মাহমুদুল হাসানকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ