editor
প্রকাশিত: 10:55 PM, September 12, 2022

কাষ্টঘরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও পুলিশ সদস্যরা।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের কাষ্টঘর এলাকায় তনিম কান্তি দত্তের (৪৫) বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় অভিযুক্ত তনিম কান্তি দত্তকে আটক করেছে পুলিশ। হামরার ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সহকারী প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী সিলেট কতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
এজহার সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল অনাদায়ী থাকায় ভ্রাম্যমাণ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হকের নেতৃত্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে তনিম কান্তি দত্তের বাসায় অভিযান পরিচালিত হয়। এ সময় ম্যাজিস্ট্রেট তনিম কান্তি দত্তকে বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ম্যাজিস্ট্রেট। কিন্তু তনিম কান্তি এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি। তাই বিধি মোতাবেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অভিযুক্ত তনিম কান্তি দত্ত, তনয় কান্তি দত্তসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জন বাধা দেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ির চাবি নিয়ে নিয়ে যান হামলাকারীরা।
এ সময় তারা ডিউটিরত পুলিশের ওপরও আক্রমণ করেন। এতে এএসআই খোরশেদ আলম, এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল বাবুল আহত হন। পরবর্তীতে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় তনিম কান্তি দত্তকে আটক করে পুলিশ। তবে অন্য আসামিরা পালিয়ে যান।
এ ব্যাপারে বিউবো, সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, অভিযুক্ত তনিম কান্তি দত্তকে ইতোপূর্বে অনেকবার বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার অভিযানের সময়ও বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। কিন্তু তিনি এসব না শুনে আমাদের ওপর দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আক্রমণ করেন এবং সরকারি কাজে বাধা দেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা মামলা করেছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হামলা ও হেনস্থার শিকার হন ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও পুলিশ সদস্যরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির