editor

প্রকাশিত: 5:50 PM, September 24, 2022

‘বহিষ্কৃত’ ছয়ফুল ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন

‘বহিষ্কৃত’ ছয়ফুল ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন

‘বহিষ্কৃত’ ছয়ফুল ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন

সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘বহিস্কৃত’ সভাপতি গোলাম হাদী ছয়ফুল অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নেতৃবৃন্দ অভিযোগ করেন সংগঠন বিরোধী কার্যকলাপ ও তহবিল আত্মসাতের ঘটনায় সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে গোলাম হাদী ছয়ফুলকে বহিষ্কার করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক রিমাদ আহমদ রুবেল।
লিখিত বক্তব্যে রুবেল বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপ, তহবিল আত্মসাৎ এবং সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের কারণে গত ১৫ অক্টোবর সভাপতির দায়িত্বে থাকা গোলাম হাদী ছয়ফুলকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে বিশেষ সভায় বহিষ্কার করা হয়। আর বহিষ্কারের বিষয়টি রেজুলেশন করে ১৭ অক্টোবর গোলাম হাদী ছয়ফুলকে জানানো হয়।
বহিষ্কারের বিষয়টি গোলাম হাদী ছয়ফুলকে জানানো হলেও পরিবহন সংগঠনের সাথে জড়িত থাকায়, তার সামাজিক অবস্থানের কথা বিবেচনায় গণমাধ্যমে বিষয়টি আমরা প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করিনি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ১৭ অক্টোবর সমিতির ৩১ সদস্যের কার্যকরী কমিটিতে থাকা তার ১১ অনুসারী নিয়ে কথিত সভার মাধ্যমে সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. মোহিদ মিয়াকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান। একই সাথে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সহ-সাধারণ সম্পাদক মো. কয়ছর আলী জালালীকে সাময়িক বহিষ্কার করার কথাও উল্লেখ করা হয়।
তিনি বলেন, গোলাম হাদী ছয়ফুল নিজের অবৈধ কার্যকলাপ, অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দিতে সংখ্যাগরিষ্ট সদস্যের মতামত না নিয়ে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে বহিষ্কার বিষয়ক অপপ্রচার চালিয়ে সমিতিকে বিতর্কিত করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দুটি সংগঠন এক হয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভার্ডভ্যান মালিক সমিতির নামে যাত্রা শুরু করে। আর এর অফিস হিসেবে গোলাম হাদী ছয়ফুলের অফিসকে ব্যবহার করা হয়। আর্থিক সাশ্রয়ের জন্য ওই অফিস করা হলেও সমিতির সকল কাগজপত্র, হিসাব নিজের নিয়ন্ত্রণে রাখেন সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। তিনি ১১ অনুসারী নিয়ে বহিষ্কার বিষয়ক যে অপপ্রচার চালাচ্ছেন তাতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার কথা বললেও সমিতির সকল হিসাব ছিলো তার জিম্মায়। তিনি সদস্যদের চাপে পড়ে অডিটবিহীন একটি হিসাব ব্যাংক স্টেটম্যানসহ দিলেও এতে রয়েছে বেশ ফাঁকি। যেখানে গোলাম হাদী ছয়ফুল নিজেই ছিলেন সমিতির হিসাবের নিয়ন্ত্রক, সেখানে অন্যদের বিরুদ্ধে তহবিল আত্মসাতের বিষয়টি ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সমিতির সুনাম নষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোলাম হাদী ছয়ফুল ও তার কয়েকজন সুবিধাভোগী। তারা অর্থ আত্মসাৎসহ সংগঠন বিরোধী কার্যকলাপকে বৈধতা দিতে কার্যকরী কমিটির সদস্যদের নিজেদের দলে টানার অপচেষ্টা করছেন। অনেককে হুমকি, মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শাহানুর রহমান, সহসভাপতি পুলক কবির চৌধুরী, হাজী মোহাম্মদ মছব্বির, আরিফ আহমদ সুমন, নারায়ন পুরকায়স্থ ফনি, কয়েছ আহমদ, সাধারণ সমম্পাদক ফয়জুল ইসলাম, সহসাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, মো. শাহজাহান আহমদ, অর্থ সম্পাদক মোহিত মিয়াসহ অন্যরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির